আগে শ্যামলা ছিলাম।রোদে পুরে কালো হয়ে গেছি।।ফর্সা হওয়ার উপায় কি?
3 Answers
১। বেসন, লেবুর রস ও কাঠবাদাম একসাথে পেস্ট করে ১০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ পরিষ্কার করে ফেলুন। বেসন ও লেবুর রস মুখের মৃত কোষ, কালোদাগ দুর করতে সহায়তা করে। কাজু বাদাম ত্বকের আর্দ্রতা ধরে রাখে। ২। কলা ও দুধ একত্রে পেস্ট করে মুখে ও ঘাড়ে ১৫ মিনিট রেখেদিন। তারপরে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ত্বক মসৃন করতে কলার কোন জুড়ি নেই। ৩। মধুর ঔষধি গুনের কথা কে না জানে। ত্বক উজ্জ্বল ও মসৃন করতেও মধু খুব কার্যকর। দই, মধু ও লেবুর রস একসাথে মিশিয়ে ২০ মিনিট ধরে মুখে লাগিয়ে রাখুন। এতকিছু হাতের কাছে না থাকলে শুধু মধুই ২০ মিনিট মুখে লাগিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত করলে কিছুদিন পরেই দেখতে পাবেন আপনার ত্বক আগের থেকে অনেক বেশী উজ্জ্বল হয়ে গেছে। ৪। আলু বা টমেটো শুধু ভাল সবজীই নয় বরং এক একটা রং ফসর্াকারী এজেন্ট। আলু এবং টমেটো পেস্ট প্রতিদিন ব্যবহার করলে আপনি পাবেন দ্যুতিময় ত্বক। ৫। মসুরের ডাল, দুধ লেবুর রস এবং চালের গুড়া একসাথে পেস্ট করলেই হয়ে যাবে সুন্দর ও কার্যকরী স্ক্রাব। সপ্তাহে তিন দিন ব্যাবহার করুন। আপনার ত্বক হবে আরো পরিষ্কার। ৬। ডিমের সাদা অংশ ও মধু একসাথে মিশিয়ে ২০ মিনিট মুখে মেখে রাখুন। তার পরে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল ও টান টান ভাব আনতে সাহায্য করবে এই ফরমুলা। ৭। এক চামচ চিনির সাথে দুই চামচ লেবুর রস মিশিয়ে আলতো ভাবে মুখে ডলতে থাকুন যতক্ষন পর্যন্ত চিনি পুরোপুরি গলে না যায়। এমনকি পুরো শরীরেও লাগাতে পারেন। পানি, সবুজ সবজী, ফলের রস, মাছ, ডিম রক্ত পরিষ্কার করে থাকে তাই এইগুলো পর্যাপ্ত পরিমানে খেতে হবে। ৮। শিশুদের মত কোমল ও মসৃন ত্বক পেতে দুই চামচ চিনির মধ্যে তিন চামচ বেবী ওয়েল দিয়ে পেস্ট বানিয়ে মুখে নিয়মিত ব্যবহার করুন। মুখে ব্রনের দাগ থাকলে কর্ণফ্লাওয়ার এবং শসার মিশ্রন তৈরী করে প্রতিদিন মাখতে থাকুন। দ্রুত ভাল ফল পাবেন।
রোদে পোড়া ত্বকের সমস্যা এখন নিত্যদিনের। কাজের প্রয়োজনে আমাদের প্রতিদিনই ঘরের বাইরে যেতে হয়। সারা দিনের ধুলোবালি ও রোদের তাপে ত্বকের মধ্যে একটা পোড়া পোড়া ভাব তৈরি হয় এবং ত্বকের রং ধীরে ধীরে কালচে হতে থাকে। এখানে রোদে পোড়া কালো দাগ দূর করার কিছু ঘরোয়া পদ্ধতি তুলে ধরা হলো।১. রোদে বাইরে বের হওয়ার সময় সানব্লক বা সানস্ক্রিন লোশন বা ক্রিম ব্যবহার করবেন। মনে রাখবেন বাইরে যাওয়ার অন্তত ১৫ মিনিট আগে সানস্ক্রিন লোশন বা ক্রিম লাগাতে হবে।
২. বাইরে থেকে আসার পর ক্লিনজিং মিল্ক দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এরপর এক টুকরো বরফ টিস্যু দিয়ে পেঁচিয়ে ভালো করে মুছে নিন।
৩. পুরো মুখে টমেটোর রস লাগানোর পর শুকিয়ে গেলে আবার লাগান। এবার ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। অথবা এক টুকরো টমেটো নিয়ে কিছুক্ষণ ঘষে নিতে পারেন।
৪. অ্যালোভেরার রস আর টমেটোর রস একসাথে মিশিয়ে ত্বকে লাগিয়ে ২০ মিনিট রাখার পর পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।
৫.রোদে পোড়া ভাব দূর করতে আলুর পেস্ট খুবই কার্যকরী। আলু ভালো করে ব্লেন্ড করে পুরো মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। আস্তে আস্তে ত্বকের পোড়া ভাব দূর হয়ে যাবে।
৬.কাঁচা দুধ, কাচা হলুদ বাটা ও লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।
৭. লেবুর রস আর টকদই একসঙ্গে মিশিয়ে লাগাতে পারেন। টকদই ও লেবু দুটোই রোদে পোড়া ত্বকের জন্য ভালো।
৮. মধু, মসুর ডালের গুঁড়া ও দুধ একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগান। প্রতিদিন এই প্যাকটি লাগাতে পারলে রোদে পোড়া ভাব আর ফিরে আসবে না।
৯. ময়দা এবং কাঁচা দুধ মিশিয়ে মুখে লাগাতে পারেন। এতে পোড়া দাগের সঙ্গে সঙ্গে ত্বকের ময়লাও দূর হবে।
১০. টমেটোর রস ও টকদই মিশিয়ে নিয়মিত মুখে লাগান। কিছুদিন পর ত্বকের পোড়া ভাব চলে যাবে।
স্থায়ীভাবে ফর্সা হওয়ার দুটি সহজ উপায় টিপস নাম্বার ১: রূপচর্চারজন্য ব্যবহার করুন কাঁচা হলুদ ও দুধ। প্রত্যেকদিন ১ গ্লাস উষ্ণ গরম দুধ নিন আধা চামচ এর সাথে কাঁচা হলুদ মিশিয়ে পান করুন। আপনি চাইলে মধু মিশিয়ে পান করতে পারবেন।হলুদ মেশানো দুধ ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করে তোলে। আপনি যদি চান তবে অন্য একটা কাজ ও করতে পারেন।ইঞ্চি দেড়েকের মত এক টুকরা হলুদ নিন।এরপর টুকরা টুকরা করে কেটে ফেলুন এবং দুধে ভিজিয়ে ফুটান।দেকবেন গাঢ় হলুন রং ধারণ করব্ এই পানি পান করুন নিয়ম মেনে। টিপস নাম্বার ২: হলুদ রূপচর্চার সেই আদিকাল থেকেই ব্যবহার হয়ে আসছে।ত্ত্বকের ময়লা পরিষ্কার করেবাহ্যিক রং উজ্জ্বল করতে হলুদের ভূমিকা অপরিসীম। বিশেষ করে কালচে ছোপ দূর করতে এই পদ্ধতি খুব কার্যকর। তাছাড়া একটা ফেসপ্যাক ব্যবহার করতে পারেন: উপকরণঃ- ১ চামচ লেবুর রস ১ টেবিল চামচ কাঁচা হলুদ বাটা ও দুধ। ব্যবহার করার নিয়ম- প্রথমে দুধ লেবুর রস ও হলুদ গুঁড়ো মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। সারা মুখে লাগান।শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নরম তোয়ালে দিয়ে আলতো করে মুছে নিন। কখনো গরম জলে মুখ ধোবেন না এবং অন্তত ১২ ঘণ্টা রোদে যাবেন না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy