রোদে পোড়া কালো দাগ দূর করার উপায় অর ক্রিম কি?
আমি এমনিতে কালো রোদে ঘুরে আরো কালো হয়ে গেছি। আমার ঘার গলা মুখ অনেক কালো হয়ে গেছে। এই কালো দাগ তুলার উপায় কি ? অর দ্রুত কালো দাগ তুলার কোন ক্রিম তাকলে বলেন ।
4 Answers
শুষ্ক ত্বকের জন্য কাঁচা হলুদ,দুধের সর মিশিয়ে দিলে উপকারী।
আর তৈলাক্ত ত্বকে শশার রস,আলুর রস,ডাল বাটা দিলে ভাল হয়।
রোদে পোড়া কালচে ত্বকের দাগ দূর করার প্রাকৃতিক উপায় রোদে পোড়া ভাব থেকে ঘাড়ের কালো দাগ দূর করতে পারা যায় ঘরে বসেই ত্বকের সহজ কিছু যত্ন নিলে সমাধান পাওয়া যায় তাই ঘরে বসে ঘাড়ের পোড়া ভাব থেকে ত্বককে বাঁচাতে প্রাকৃতিক যত্নের কোনো বিকল্প হতে পারে না।রোদে পোড়া ভাব,ছোপ দূর করতে ত্বকের যত্নে কি করবেন আসুন জেনে নেই – ত্বককে স্বাভাবিক করে তুলতে পারে। এজন্য চন্দন গুঁড়া, কাঁচা হলুদ, মাষ কলাইয়ের ডাল ও মুগ ডাল একসঙ্গে মিশিয়ে ঘাড়ের ত্বকে লাগিয়ে ১৫/২০ মিনিট পরে ধুয়ে ফেলতে হবে। এতে ত্বকের টানটান ভাব ফিরে আসবে,ঘাড়ের পোড়া যাওয়া টোনিংটা চলে যাবে এবং ত্বক আগের মতই সৌন্দর্য ফিরে পাবে। এছাড়া ঘাড়ের কালো দাগ দূর করার জন্য আলু বেটে ঘাড়ের চারপাশে কালো জায়গায় মেসেজ করুন তারপর ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুন আবার শসার রস কালো দাগে লাগিয়ে ২০-২৫ মিনিট পর ধুয়ে ফেলুন এইভাবে ২থেকে৩ সপ্তাহ ব্যবহারে ঘাড়ের কালো দাগ দূর করতে পারবেন।
ক্রিম ততটা কাজে দেয়না,এরচেয়ে প্রাকৃতিক উপায় অবল্মবন করুন...
শরীরের রোদে পোড়া দাগ দূর করণে কিছু কৌশল অবলম্বনের কথা জানিয়েছেন এলিগেঞ্জা স্কিন ও কসমেটিক সার্জারি ক্লিনিকের ডাক্তার সীমা মালিক-
১. ঠাণ্ডা পানি দিয়ে গোসল করতে হবে।
২. ১/২ কাপ ভিনেগার গোসলের পানিতে মিশিয়ে নিন। তারপর ওই পানি দিয়ে গোসল করে নিন। ভিনেগার আছে এসিড বা অ্যাল্কানিটি যা দাগযুক্ত জায়গা গুলোতে pH এর মাত্রা সামঞ্জস্য ঠিক এবং শরীরকে ঠাণ্ডা করে।
৩. অ্যালোভেরা লোশন ব্যবহার করতে পারেন যা আপনার ত্বককে আদ্র করবে।
৪.একটি পাত্রে শীতল দুধ নিন একটি তোয়ালে দিয়ে ভিজিয়ে দাগযুক্ত স্থানে লাগান। দুধে আছে প্রোটিন যা রোদে পোড়া স্থানের জ্বালা থেকে থেকে আরাম দেয়।
৫. ভিটামিন ই যুক্ত তেল ব্যবহার করতে পারেন। ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্টসমূহে চামড়ার র্যাশ দূর করতে সাহায্য করবে। যদি কেউ তেল হাতের কাছে না পান তাহলে ভিটামিন ই ক্যাপসুলও খেতে পারেন।
৬. শশাতে আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং বেদনানাশক বৈশিষ্ট্য। একটি শশা ধুয়ে নিন এটিকে ভালোভাবে ব্লেন্ড করে আক্রান্ত স্থানে ২০-২৫ মিনিট লাগিয়ে রাখুন। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৭. ওটমিল সামান্য পানিতে মিশিয়ে গোসলের আগে পুরো শরীরে ম্যাসাজ করুণ। এতে পোড়া ত্বকের সমস্যার সমাধান হবে।
৮. বাসায় ফিরে আলু ব্লেন্ড করে মুখে লাগান। এতে কালচে ভাব দূর হবে এবং পুড়ে যাওয়ার কারণে ত্বকে যে জ্বালাপোড়া করে সেটিও দূর হবে।
৯. চায়ের পানি ত্বকের পোড়া দাগ দূর করে সহজেই। গরম পানির মধ্যে টি ব্যাগ কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এবার এই পানি ঠাণ্ডা করে মুখে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে নিয়মিত এভাবে চায়ের পানি দিয়ে মুখ পরিষ্কার করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy