2 Answers
শারীরিক দুর্বলতা কাজের উৎসাহ একেবারে নষ্ট করে দেয়। কিন্ত এই ধরণের শারীরিক দুর্বলতা কাটাতে প্রয়োজন আমাদের একটু সতর্কতা। সকালের সূর্যের আলো গ্রহন করুন সকাল ৮-৯ টায় সূর্যের আলোর মধ্যে যাওয়ার চেষ্টা করুন। এতে করে দেহে ভিটামিন ডি পৌছায় যা আমাদের দেহের হাড়ের গঠন সুগঠিত করার পাশাপাশি আমাদের শারীরিক দুর্বলতা কাটাতে সহায়তা করে। মাথা ঘোরানো কিংবা শরীরে শক্তি না পাওয়ার সমস্যা সমাধান করে। চা/কফি পান কমিয়ে দিন চা/কফির ক্যাফেইন আমাদের শারীরিকভাবে দুর্বল করে তোলে। চা/কফি চা করলে তাৎক্ষণিকভাবে দেহে চাঙা ভাব এলেও এটি আমাদের দেহ পানিশূন্য করে ফেলে যার ফলে আমাদের দেহে পানির চাহিদা বৃদ্ধি পায় ও আমরা দুর্বলতা অনুভব করি। তাই চা/কফি পানের মাত্রা কমিয়ে দিন। কাজের ফাঁকে খানিকক্ষণ বিশ্রাম গ্রহন করুন কাজের ফাঁকে খানিকটা সময় পাওয়ার ন্যাপ অর্থাৎ মাত্র ১০ মিনিটের ঘুম দেহের কোষগুলোকে তরতাজা কর তোলে ফলে আমরা কাজের মাধ্যমে যে শক্তি হারাই এবং দুর্বলতা অনুভব করি তা পুনরায় ফিরে আসে। এবং আমাদের শারীরিক দুর্বলতা কেটে যায়। পর্যাপ্ত পানি পান করুন আমাদের দেহ পানিশূন্য হলে আমরা শারীরিকভাবে প্রচণ্ড দুর্বল হয়ে পরি। তাই নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পানি পান করা উচিৎ সকলের। দেহ হাইড্রাইট থাকলে শারীরিক দুর্বলতার সমস্যা কেটে যায় একেবারে। এনার্জি সমৃদ্ধ কিছু খাবার রাখুন হাতের কাছে যখনই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়বেন তখন তাৎক্ষণিক ভাবে এমন কিছু খাওয়া উচিৎ যা দেহে শক্তি ফিরিয়ে দেবে। বাদাম, কমলা এবং মিষ্টি জাতীয় খাবার হাতের কাছে রাখবেন সব সময়। এতে করে শারীরিক দুর্বলতাকে কাটিয়ে উঠা সম্ভব। পর্যাপ্ত পরিমাণে ঘুমান ঘুমের পরিমাণ কম হলেও আমরা শারীরিকভাবে দুর্বল হয়ে পরি। কারণ ঘুমের মাধ্যমে আমাদের দেহের ও মস্তিষ্কের কোষ নতুন করে শক্তি অর্জন করে। যখন ঘুম কম হয় তখন মাথা ঘোরানো এবং দুর্বলতা অনুভব করার পরিমাণ বেড়ে যায়। তাই পর্যাপ্ত ঘুমই দূর করতে পারবে শারীরিক দুর্বলতা।
কলা
কলার মধ্যে আছে প্রাকৃতিক চিনি, ফ্রুকটোস, গ্লুকোজ যা খুব দ্রুতই আমাদের দেহে শক্তি যোগায়। তাছাড়া কলাতে আছে পটাশিয়াম ও মিনারেলস উপাদান যা শক্তি বৃদ্ধি করে। কলার ফাইবার উপাদান আমাদের দেহের রক্তে গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রনে রাখে।
- যখনি শরীর খারাপ লাগবে তখন ১/২ কলা খেয়ে নিন। চাইলে জুস বানিয়েও খেতে পারেন।
- শরীর ভাল রাখতে ও দুর্বলতাকে দূর করতে একটি পাকা কলার সাথে মধু মিশিয়ে পেস্ট করে খেতে পারেন।
কাজুবাদাম
কাজুবাদামে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই , যা আমাদের শরীরে শক্তি বৃদ্ধি করে এবং শরীর দুর্বল হয়ে যাওয়ার লক্ষণগুলোর সাথে লড়াই করে আমাদের সুস্থ রাখে।
- ২/৩ টি কাজুবাদাম, কয়েকটি কিশমিশ ও একটি ডুমুর সারারাত ভিজিয়ে রাখুন। সকালে পানি থেকে কাজুবাদাম, কিশমিশ ও ডুমুর আলাদা করে নিন এবং পানিটি পান করুন। সরিয়ে রাখা জিনিস গুলো পেস্ট করে খেয়ে ফেলুন।
- আপনার সাথে সবসময় কিছু কাজুবাদাম রাখুন। যখনই কোন কারণে দুর্বল লাগবে তখনই কয়েকটি কাজুবাদাম খেয়ে নিন।
দুধ
শরীর সুস্থ রাখতে সবচেয়ে ভাল খাদ্য হল দুধ। নানা ধরণের স্বাস্থ্যকর ভিটামিনে ভরপুর দুধ আমাদের দেহের দুর্বলতা খুব স্ফজেই দূর করে। এবং দুধের ক্যালসিয়াম উপদান আমাদের দেহের হাড় মজবুত করে।
- যখনই শরীর খারাপ লাগবে তখন ১ গ্লাস দুধের সাথে ১ চামচ মধু মিশিয়ে খান।
- আপনি চাইলে দুধের মধ্যে ২/৩ ডুমুর ফল দিয়ে তা সেদ্ধ করে সেই দুধ খেতে পারেন। এই ডুমুর মিশ্রিত দুধ দেহের দুর্বলতা দূর করবে।
- শারীরিক দুর্বলতা দূর করতে এক গ্লাস গরম দুধের সাথে বাটার মিশিয়ে প্রতিদিন ২ বেলা খেতে পারেন।
ডিম
শারীরিক দুর্বলতা দূর করতে সবচেয়ে ভাল খাদ্য হল ডিম। ডিমে আছে প্রোটিন, আয়রন, ভিটামিন এ, ফলিক এসিড, রিবফ্লেভিন এবং পেন্টথেনিক এসিড। তাই দেহের সুস্থতায় প্রতিদিন একটি করে ডিম খান।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy