2 Answers

হুম অবশ্ব্যই শখের বসে আপনি বিড়াল পুষতে পারবেন । আর প্রায় মানুষই শখের বসে বিড়াল পুষে থাকেন ।

2828 views Answered

শখের বসে জীবজন্তু পালন জায়েজ আছে। এমনকি বিড়াল পালা বৈধ। তবে তাদের সার্বিক দেখাশোনার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। হযরত আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। সাহাবায়ে কেরাম (রাঃ) রাসূল (সাঃ) কে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল! জীব জন্তুর জন্যও কি আমাদের পুরস্কার আছে? তিনি বললেন, হ্যাঁ, প্রত্যেক দয়ার্দ্র হৃদয়ের অধিকারীদের জন্য পুরস্কার আছে। (বুখারী, হাদীসঃ ২৩৬৩)। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জনৈক মহিলাকে একটি বিড়ালের কারণে আজাব দেওয়া হয়। সে বিড়ালটিকে বন্দি করে রাখে, এ অবস্থায় সেটি মারা যায়। সে এটিকে বন্দি করে রেখে পানাহার করায়নি এবং তাকে ছেড়েও দেয়নি, যাতে সে 'নিজে' জমিনের পোকা-মাকড় খেতে পারে। (সহিহ বুখারী, হাদীসঃ ৩৪৮২)। এ হাদিসের ব্যাখ্যায় হাফেজ ইবনে হাজার (রহঃ) বলেন, কুরতুবি (রহঃ) বলেছেন, এ হাদিস থেকে বিড়াল পালা ও বিড়ালকে বেধে রাখা জায়েজ বলে প্রমাণিত হয়, যদি তাকে খানাপিনা দেওয়ার ব্যাপারে ত্রুটি না করা হয়। (ফাতহুল বারিঃ ৬/৪১২)। এ ছাড়া আরো কিছু হাদিস রয়েছে, যা থেকে বিড়াল পালা জায়েজ প্রমাণিত হয়।

2828 views Answered

Related Questions

Next steps