বিবাহ পড়ানোর সুন্নাহ নিয়ম কি?

আমি একটা বিবাহ পড়িয়েছি যার সুরত নিম্নে তুলে ধরা হলো প্রথমে কনের বাবাকে বলা হলো আপনি আপনার মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসেন সে অনুমতি নিয়ে আসলো তার পর আমি মেয়ের বাবাকে বললাম আমি যা যা বলি আপনি তা ছেলেকে বলেন আমি বললাম আমার কন্যা শায়লা খাতুনকে ৫০০০০০ টাকা দেনমোহর ধার্য করিয়া নগদ গহনা বাবদ ২০০০ টাকা বুঝিয়া পাইয়া অবশিষ্ট টাকা বাকি রাখিয়া আপনার সাথে বিবাহ দিলাম।এ কথা গুলি মেয়ের বাবা আমার সাথে সাথে ছেলেকে বলল।  আমি আবার ছেলেকে বললাম আপনি বলেন আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম ছেলে বলল আমি কবুল করলাম। বি : দ্র : সাক্ষী ও উপস্থিত ছিল। এখন আমার প্রশ্ন হলো এই পদ্ধতিতে বিবাহ হয়েছে কিনা? 
3293 views

1 Answers

হ্যাঁ, প্রশ্নোল্লিখিত পদ্ধতিতে বিয়ে হয়ে গেছে৷ বিয়ের আবশ্যক বিষয় হলো- ইজাব ও কবুল৷ এগুলো যদি দুজন স্বাক্ষীর (দুজন পুরুষ/একজন পুরুষ ও দুজন মহিলা) উপস্থিতিতে করা হয় তাহলে বিয়ে হয়ে যায়৷ মেয়ের কাছ থেকে অনুমতি নেয়ার সময় শুধু যিনি উকিল হবেন তিনি থাকেলেই হবে৷ এক্ষেত্রে স্বাক্ষীর প্রয়োজন নেই৷ আর বিয়ের খুতবা ইজাব-কবুলের পূর্বে দেয়া সুন্নাত৷

3293 views Answered

Related Questions

Next steps