গোসল ফরজ হবে কি?
3 Answers
গোসল ফরজের কারন: সহবাস,যৌন উত্তেজনা,বীর্যপাত, ইত্যাদির কারনে গোসল ফরজ হয় । যেহেতু আপনার উত্তেজনা হয়েছিল তাই আপনার উপর গোসল ফরজ হয়ে গেছে।
না, বীর্যপাত হলে গোসল ফরজ হয়।
কামরস বের হলে তা শুধু যেখানে লাগবে সেখানটা ধৌত করলেই হবে।
উক্ত বীর্যরস বা কামরসের কারণে আপনার ফরজ গোসল বা সাধারন গোসল করতে হবে না। কেবলমাত্র প্রসাবের পর টিস্যু বা পানি নিয়ে তারপর ওযু করলেই পবিত্র হয়ে যাবেন। আলী (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বীর্যরস প্রসঙ্গে প্রশ্ন করলাম। তিনি বলেনঃ বীর্যরস বের হলে ওযু করতে হবে এবং বীর্যপাত হলে গোসল করতে হবে। (সূনান আত তিরমিজী হাদিস নম্বরঃ ১১৪ হাদিসের মানঃ সহিহ)। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল বিশেষজ্ঞ সাহাবা এবং তাবিঈদের এই মত যে, বীর্যরসে ওযু এবং বীর্যপাতে গোসল করতে হবে। এবং ইমাম শাফিঈ, আহমাদ এবং ইসহাকও এই অভিমতই দিয়েছেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy