এই ঘটনার সমাধান কি?
4 Answers
আপনি যদি ছেলেটিকে সত্যিই ভালোবাসেন এবং জীবন সঙ্গী হিসেবে পেতে চান তাহলে আপনার উচিত ছেলে জাস্টফ্রেন্ডগুলোর সাথে কথা না বলা। ছেলেরা কখনোই তার প্রিয়তমাকে অন্য কোন ছেলের সাথে কথা বলতে দেখলে খুব কষ্ট পায়। তার সাথে যদি কোন সম্পর্ক না থাকে তবুও।
বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। একটি স্বাভাবিক সম্পর্ক গড়ে উঠে প্রধানত বিশ্বাসের উপর ভিত্তি করে।এখন যদি অতিরিক্ত সন্দেহ ও অবিশ্বাস থাকে তবে সম্পর্ক সুন্দরভাবে টিকে থাকতে পারে না। এখানে আপনার কথা অনুযায়ী তার আপনার উপর বিশ্বাস নেই। তাহলে তো এটা কোনো সম্পর্কই নয়। আপনার মঙ্গলার্থে আপনার তাকে ইগনোর করা উচিৎ। যদি তাকে বুঝাতে পারেন তো ভালো।অন্যথায় কিছু করার নেই।
সত্যিকারে যদি তাকে ভালোবেসে থাকেন। তাহলে ভালোবাসার মানুষের সকল আদেশ মনে চলেন। তাকে মূল্য দিন। তাকে বোঝতে দিন। আপনি তাকে কতটা ভালোবাসেন। অন্যথায় সম্পর্ক ঠিকবে না।
প্রিয় মানুষটার সাথে অন্য কেউ কথা বললে যেকারো মনে রাগ আসতে পারে এটাই স্বাভাবিক। আমিও আমার গার্লফ্রেন্ডের পাসওয়ার্ড নেওয়ার পর, একই ভাবে ও আমার পাসওয়ার্ড চায়। বুঝতে পারি তখন যে কারো ব্যক্তিগত তথ্য হস্তক্ষেপ করতে নেই। আপনি আপনার বয়ফ্রেন্ডকে বোঝানোর চেষ্ঠা করুন যে আপনিও যদি একই ভাবে আপনার বয়ফ্রেন্ডের পাসওয়ার্ড নিয়ে সব মেয়ে বন্ধুকে ব্লক করেন তবে তার কেমন লাগবে? বন্ধু ছাড়া কি শুধু আপনারা দুজন থাকতে পারবেন? ছেলেটা আপনাকে বেশি ভালোবাসে বলেই আপনার পার্সোনাল কিছু রাখতে দিচ্ছে না। প্রেমের নামে অভিনয় করলে এসব কিছুতে তেমন গুরুত্ব দিত না। ছেলেটাকে বোঝালে, আশা করি ভালোভাবেই বুঝতে পারবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy