5 Answers

আপনাকে ধর্মের ব্যাপারে মনোযোগী হতে হবে।কারণ এ বিষয়ে মনোযোগী হলে আপনি পাক থাকতে বাধ্য হবেন।যার ফলে হস্তমৈথুন অনেকটা কমে যাবে।আপনাকে যৌন অাবেদনময়ী ভিডিও, বই,ছবি দেখা যাবে না।এ বিষয়ে কারো সঙ্গে কথা বলবেন না।অার যখন মনে হবে এখন হস্তমৈথুন করব,ঠিক তখন রুম থেকে বের হয়ে যাবেন।দিনের সময় হলে খেলাধুলা বা বন্ধুদের সাথে অাড্ডা দিতে পারেন।রাত হলে বারান্দা বা ছাদে ঘুরে অাসতে পারেন।অথবা ধর্মের বই পরতে পারেন।অার এ বিষয়ে একদম ভাবাভাবি বন্ধ করে দেন।ঠিক এভাবে ৩ সপ্তাহ চলুন দেখবেন এ অভ্যাসটা দূর হয়ে গেছে।

3112 views Answered

আপনি নিম্নোক্ত নিয়মগুলো ফলো করলে 

আশা করি হস্তমৈথুনের অভ্যাস ত্যাগ করতে পারবেন।

  • একা একা না থাকার চেষ্টা করুন।
  • পর্নগ্ৰাফি ছবি দেখবেন না কেননা অধিকাংশ মানুষ পর্নগ্ৰাফি ছবি দেখার কারনেই হস্তমৈথুন করে।
  • পরিবারের সাথে সময় দেওয়ার চেষ্টা করুন।
  • হস্তমৈথুনের ইচ্ছা জাগলে শারীরিক ব্যায়াম করুন। অথবা বন্ধুদের সাথে আড্ডা দিতে বের হয়ে যান এতে করে আপনার হস্তমৈথুনের ইচ্ছা দুর হয়ে যাবে।
  • ইন্টারনেটের ব্যবহার কম করুন।
  • আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে ৫ ওয়াক্ত নামাজ পড়ুন কেননা নামাজই পারে সকল পাপ কাজ থেকে বিরত রাখতে,,
3112 views Answered

হস্তমৈথুন ছাড়ার টিপসঃ
► কোন কোন সময় হস্তমৈথুন বেশি করেন, সেই সময়গুলো চিহ্নিত করুন। বাথরুম বা ঘুমাতে যাওয়ার আগে যদি উত্তেজিত থাকেন, বা হঠাত কোন সময়ে যদি এমন ইচ্ছে হয়, তাহলে সাথে সাথে কোন শারীরিক পরিশ্রমের কাজে লাগে যান। যেমন বুকডন বা অন্য কোন ব্যায়াম করতে পারেন। যতক্ষণ না শরীর ক্লান্ত হয়ে যায়, অর্থাৎ হস্তমৈথুন করার মত আর শক্তি না থাকে, ততক্ষণ পর্যন্ত সেই কাজ বা ব্যায়াম করুন। গোসল করার সময় এমন ইচ্ছে জাগলে শুধু ঠাণ্ডা পানি ব্যবহার করুন এবং দ্রুত গোসল ছেড়ে বাথরুম থেকে বের হয়ে আসুন।
► মেয়েদের দিকে কুনজরে তাকাবেন না। তাদের ব্যাপারে বা দেখলে মন আর দৃষ্টি পবিত্র করে তাকাবেন।
► যতটা সম্ভব নিজেকে কাজে ব্যস্ত রাখুন।
► ধৈর্য ধরতে হবে। একদিনেই নেশা থেকে মুক্তি পাবেন, এমন হবে না। একাগ্রতা থাকলে ধীরে ধীরে যে কোন নেশা থেকেই বের হয়ে আসা যায়। মাঝে মাঝে ভুল হয়ে যাবে। তখন হতাশ হয়ে সব ছেড়ে দেবেন না। চেষ্টা করে যান। করতেই থাকুন।
► যে কোন উপায়ে পর্ণমুভি আর চটি এড়িয়ে চলুন।
► কম্পিউটারে পর্ণ দেখতে দেখতে হস্তমৈথুন করলে কম্পিউটার লিভিং রুমে নিয়ে নিন যাতে অন্যরাও দেখতে পায় আপনি কী করছেন। এতে পর্ণ সাইটে ঢোকার ইচ্ছে কমে যাবে।
► যেসব ব্যাপার আপনাকে হস্তমৈথুনের দিকে ধাবিত করে, সেগুলো ছুড়ে ফেলুন, সেগুলো থেকে দূরে থাকুন। যদি মাত্রাতিরিক্ত হস্তমৈথুন থেকে সত্যি সত্য মুক্তি পেতে চান তাহলে পর্ণ মুভি বা চটির কালেকশন থাকলে সেগুলো এক্ষুনি নষ্ট করে ফেলুন। ইন্টারনেট ব্যবহারের আগে ব্রাউজারে্র প্যারেন্টাল কন্ট্রোল-এ গিয়ে এডাল্ট কন্টেন্ট ব্লক করে দিন। কোন সেক্স টয় থাকলে এক্ষুনি গার্বেজ করে দিন।
► হস্তমৈথুন একেবারেই ছেড়ে দিতে হবে না। নিজেকে বোঝাবেন যে মাঝে মাঝে করবেন। ঘনঘন নয়।
► যারা বাজে বিষয় নিয়ে বা মেয়েদের নিয়ে বা পর্ণ মুভি বা চটি নিয়ে বেশি আলোচনা করে, তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করুন৷
► হস্তমৈথুনে চরম ভাবে এডিক্টেড হলে কখনোই একা থাকবেন না, ঘরে সময় কম কাটাবেন, বাইরে বেশি সময় কাটাবেন। জগিং করতে পারেন, সাইকেল নিয়ে ঘুরে আসতে পারেন। ছাত্র হলে ক্লাসমেটদের সাথে একসাথে পড়াশুনা করতে পারেন। লাইব্রেরি বা কফি শপে গিয়ে সময় কাটাতে পারেন।
► সন্ধ্যার সময়ই ঘুমিয়ে পড়বেন না। কিছু করার না থাকলে মুভি দেখুন বা বই পড়ুন।
► ভিডিও গেম খেলতে পারেন। এটাও হস্তমৈথুনের কথা ভুলিয়ে দেবে।
► সেক্সুয়াল ব্যাপারগুলো একেবারেই এড়িয়ে চলবেন। এধরনের কোন শব্দ বা মন্তব্য শুনবেন না।
► ছোট ছোট টার্গেট সেট করুন। ধরুন প্রথম টার্গেট টানা দুইদিন হস্তমৈথুন করবেন না। দুইদিন না করে পারলে ধীরে ধীরে সময় বাড়াবেন।
► যখন তখন বিছানায় যাবেন না। কোথাও বসলে অন্যদের সঙ্গ নিয়ে বসুন।
► বাথরুম শাওয়ার নেয়ার সময় হস্তমৈথুনের অভ্যাস থাকলে যত তাড়াতাড়ি সম্ভব বাথরুম থেকে বের হয়ে আসতে চেষ্টা করুন।
► যখনি মনে সেক্সুয়াল চিন্তার উদয় হবে, তখনই অন্য কিছু নিয়ে চিন্তা করবেন।
► বন্ধুবান্ধব ও পরিবারের সবার সাথে বেশি সময় কাটান।
ধ্যান বা মেডিটেশন করতে পারেন। যোগ ব্যায়াম করতে পারেন।
► নিজের পরিবারের কথা চিন্তা করবেন, আপনার সাথে যারা আছে তাদের কথা ভাববেন।
► রাতের বেলা হস্তমৈথুন করলে কারো সাথে রুম শেয়ার করুন। বা দরজা জানালা খোলা রেখে আলো জ্বালিয়ে ঘুমান। যখন দেখবেন যে সব চেষ্টা করেও একা একা সফল হতে পারছেন না, তখন বন্ধুবান্ধব, পরিবার, ডাক্তার- এদের সাহায্য নেয়া যায়। এখানে লজ্জার কিছু নাই।
► কোনদিন করেন নাই, এমন নতুন কিছু ভাল কাজ করার চেষ্টা করুন।
► উপুর হয়ে শুয়ে ঘুমাবেন না।
► বিকেলের পরে উত্তেজক ও গুরুপাক খাবার খাবেন না।
► গার্লফ্রেণ্ড বা প্রেমিকাদের সাথে শুয়ে শুয়ে, নির্জনে বসে প্রেমালাপ করবেন না।
► ফোনসেক্স এড়িয়ে চলার চেষ্টা করুন।
মনে রাখবেন, সামান্য কষ্টের মাধ্যমে নিজেকে একটু কন্ট্রোল করতে পারলেই আপনি এর থেকে খুব সহজই মুক্তি পাবেন৷

3112 views Answered

এটা খুভ মারাত্বক অভ্যাস এবং গোনাহের কাজ। এটা যেমনি ত্যাগ করা মুশকিল, তেমনি এর পরিণামও ভয়াবহ হতে পারে। যাইহোক, আমি আপনাকে কিছু টিপস দিব, যেগুলো পালনের দ্বারা আশাকরি আপনি এ অভ্যাস থেকে মুক্তি পাবেন। যথাঃ-

  1. যথাসম্ভব নির্জনতা বা একাকীত্ব পরিহার করুন। সবসময় মানুষের সংস্পর্শে থাকার চেষ্টা করুন। এবং বিকালে বন্ধুদের সাথে খেলাধুলা করতে যাবেন।
  2. মোবাইলের ব্যবহার সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যদি ইউটিউবে কোনো খারাপ কিছু দেখে থাকেন, তাহলে এখন থেকে ভালো ভিডিও দেখতে থাকুন। আর, খারাপ সাইটে মোটেও প্রবেশ করবেন না। এছাড়া, অশ্লীল মুভি দেখাও একেবারে বাদ দিতে হবে। আশাকরি ভালো কিছু দেখলে মনে কু-চিন্তা আসবে না।
  3. রাতে ঘুমাবার আগে কু-চিন্তা করবেন না বা কোনো খারাপ কিছু মোটেও দেখবেন না।
  4. পাচ ওয়াক্ত নামায যথারীতি পড়বেন। কেননা, "নামায অশ্লীল ও মন্দ কাজ থেকে মানুষকে দূরে রাখে". 
  5. রাতে ঘুমানোর আগে সুন্নাত অনুযায়ী ঘুমাবেন এবং ঘুমের দো'য়া পড়ে ঘুমাবেন।
3112 views Answered
আপনি কিছু উপায় নিয়ম করে মেনে চলুন, আশা করি ভালো ফলাফল পাবেন :-
    1. সবসময় মানুষের সংস্পর্শে থাকার চেষ্টা করুন। এবং পরিবারের লোকদের সাথে মিলেমিশে থাকুন।
    ২. মোবাইলে যেকোন ধরনের পর্ন ভিডিও দেখলে থেকে বিরত থাকুন৷ অপ্রয়োজনে মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন।
    ৩. মন শান্ত করুন এবং লক্ষ্য ঠিক করুন, লক্ষ্য অনুসারে কাজ করুন। আপনি সবসময় যেকোন কাজে ব্যস্ত থাকার চেষ্টা করুন এবং বন্ধুদের সাথে মেলামেশা করুন।
    ৪. যৌনতা সম্পর্কিত আলোচনা থেকে বিরত থাকুন।
    ৫. অবসরে বই, পড়ুন, গান শুনুন, সাইকেল চালান।
    6. ধর্মীয় নিয়ম পালন করুন এবং ধর্ম অনুসারে চলার চেষ্টা করুন।
3112 views Answered

Related Questions

Next steps