1 Answers

কিরকম অযোগ্য ব্যাক্তি তা সঠিক না জানা পর্যন্ত বলা মুশকিল। কেননা, বালক বা কিশোর হলেও কিরাআতে পারদর্শী হলে তিনিও ইমামতির হকদার।

ইমামতির সবচেয়ে বেশী যোগ্য তিনি, যিনি কুরআন তাজবীদ সহ ভালো কুরআন পড়তে পারেন।

মহানবী (সাঃ) বলেন, তিন ব্যক্তি হলে ওদের মধ্যে একজন ইমামতি করবে। আর ইমামতির বেশী হকদার সেই ব্যক্তি, যে তাদের মধ্যে বেশী ভালো কুরআন পড়তে পারে। (মুসলিম, মিশকাতঃ ১১১৮)

তিনি আরো বলেন, লোকেদের ইমাম সেই ব্যক্তি হবে যে বেশী ভালো কুরআন পড়তে পারে। পড়াতে সকলে সমান হলে ওদের মধ্যে যে বেশী সুন্নাহ জানে, সুন্নাহর জ্ঞান সকলের সমান থাকলে ওদের মধ্যে যে সবার আগে হিজরত করেছে, হিজরতেও সকলে সমান হলে ওদের মধ্যে যার বয়স বেশী সে ইমাম হবে। আর কোন ব্যক্তি যেন অপর ব্যক্তির জায়গায় তার বিনা অনুমতিতে ইমামতি না করে। (আহমাদ, মুসনাদ, মুসলিম, মিশকাতঃ ১১১৭)
2575 views Answered

Related Questions

Next steps