1 Answers
১. আপনার চেয়ে কোনোকিছুই তেমন গুরুত্বপূর্ণ নয় : ধরুন মেয়েটির কাছে আপনার চেয়ে তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই। আপনি যখন কথা বলতে আসেন তখন আপনার কথাকে বেশ মূল্যায়ন দিয়েই শুনছেন। তাহলে ভাববেন বিষয়টি সত্য, সে আপনার প্রতিই আকর্ষিত হচ্ছে। ২. আপনাকে যদি বলে ‘তোমাকে একজন পছন্দ করে’ : প্রতিটি নারীই কিছুটা রহস্য করতে ভালোবাসে। এ কারণে আপনাকে রহস্যের মধ্যে রেখে তারা এই ধরনের মন্তব্যও করতে পারেন যে আপনাকে কেউ পছন্দ করে, কিন্তু আপনি তা জানেন না। এমন ধরনের কথা বললে আপনি ধরে নিতে পারেন যে মেয়েটি আপনার প্রতি আকর্ষিত হচ্ছে। ৩. আপনাকে দেখে মিষ্টি হাসি দিলে : মেয়েদের হাসিতে সাধারণত অনেক ধরনের কথা লুকিয়ে থাকে। তারা বিভিন্ন ধরনের হাসিও হাসতে পারেন। এ কারণে হঠাৎ করে দেখেন যে সেই মেয়েটি প্রায়ই আপনাকে দেখে মিষ্টি করে হাসি দেয় তাহলে ভাববেন সে আপনাকে মনের কোনো একটি জায়গায় বসিয়েছে। আপনার দিকেই আস্তে আস্তে ঝুঁকছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy