রোজা না রেখে মসজিদে ইফতার করলে পরকালে কোন শাস্তির বিধান আছে কি?
অনেকে আছে যারা রোজা থাকে না। কিন্তু ইফতারের সময় মসজিদে হাজির হয়ে যায়।এতে তো অন্য কোন রোজাদারের হক নস্ট হচ্ছে। এ বিসষয়ে কোন মাসাল আছে কিনা?
2961 views
1 Answers
রাসুল (সাঃ) বলেছেন, ধ্বংস হোক ঐ ব্যাক্তি যে রমজান মাস পেল অথচ নিজের গোনাহ মাফ করাতে পারলো না। আল্লাহ তায়ালা বলেছেন, রোজা আমার জন্য আমি নিজেই এর প্রতিদান দিব। (হাদিসে কুদসী) রাসূল (সাঃ) বলেন, কেউ যদি রমজান মাসে কোনো রোজাদারকে ইফতার করায়, তাহলে ঐ ইফতার করানোটা তার গুনাহ মাফের ও জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। এবং সে একটি রোজার সওয়াব পাবে অথচ রোজা পালনকারীর নেকী মোটেই কমানো হবে না। এখন প্রশ্ন হয়েছে যে, অনেকেই আছে যারা রোজা থাকে না। অথচ ইফতারের সময় মসজিদে হাজির হয়ে যায় এটা মোটেই উচিত কাজ নয়। এতে করে যিনি ইফতার করালেন তিনিও সাওয়াব হতে বঞ্চিত হলেন। তাই রোজা না রেখে আল্লাহর একটি হুকুম অমান্য করায় পরকালে এর শাস্তি অবশ্যই আছে।
2961 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy