2 Answers

প্রথম প্রজন্মের কম্পিউটার: ১৯৫১ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত সময়কালকে কম্পিউটারের প্রথম প্রজন্ম বলে অনুমান করা হয়। প্রথম প্রজন্মের কম্পিউটারগুলোয় ভ্যাক্যুয়াম টিউব ব্যবহার করা হতো। অসংখ্য ডায়োড, ট্রায়োড ভালব, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি দিয়ে তৈরি হতো বলে প্রথম প্রজন্মের কম্পিউটার ছিল আকৃতিতে বড় ও স্বল্প গতিসম্পন্ন। এ প্রজন্মের কম্পিউটারে বিদ্যুৎ খরচ বেশি হতো এবং প্রচুর তাপ উৎপন্ন হতো। বৈশিষ্ট্য: ১। ভ্যাক্যুয়াম টিউববিশিষ্ট ইলেকট্রনিক বর্তনীর ব্যবহার। ২। চুম্বকীয় ড্রাম মেমরি। ৩। সীমিত ডেটা ধারণক্ষমতা। ৪। বিশাল আকৃতির । ৫। পাঞ্চকার্ডের উপযোগী ইনপুট/ আউটপুট সরঞ্জাম। ৬। রক্ষণাবেক্ষণ ও উত্তাপসমস্যা এই প্রজন্মের বড় অসুবিধা। উদাহরণ: IBM 704, IBM 709

4520 views

* আকারে বড় বিধায় প্রচুর তাপ উৎপাদনকারী; * মেমরি অত্যন্ত অল্প; * ভ্যাকুয়াম টিউব দিয়ে তৈরি; * মেমরি চৌম্বকীয় ড্রামের; * কোড ব্যবহার করে প্রোগ্রাম চালানোর ব্যবস্থা; * এই কম্পিউটারের যান্ত্রিক গোলযোগ, রক্ষণাবেক্ষণ ও পাওয়ার খরচ বেশি এবং * এই প্রজন্মের কম্পিউটারে যান্ত্রিক ভাষায় প্রোগ্রাম লিখা হত।

4520 views