1 Answers
বাংলাদেশের প্রথম সংবিধান এর বৈশিষ্ট্য সম্পর্কে জানি না। তবে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আমি যতটুকু জানি তা তুলে ধরছি। বৈশিষ্ট্য : যে কোন দেশের সংবিধানের বৈশিষ্ট্যসমূহ চিহ্নিত করে যত দীর্ঘ তালিকাই তৈরি হোক না কেন তালিকাটি কোন না কোনভাবে অসম্পূর্ণ থেকে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এই সীমাবদ্ধতা সত্ত্বেও এরূপ একটি তালিকা ব্যতীত সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্য এবং এসব বৈশিষ্ট্যের বিবর্তন সম্পর্কে সম্যক ধারণা পাওয়া কঠিন হয়ে পড়ে। বাংলাদেশের সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে আলোকপাত করা হল। বাংলাদেশের সংবিধান একটি লিখিত সংবিধান। বাংলা ও ইংরেজি ভাষায় এ সংবিধানের একটি করে পাঠ রয়েছে। এই সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন বলে বিবেচিত। সংবিধানে রাষ্ট্রীয় সীমানা, রাষ্ট্রধর্ম, রাষ্ট্রভাষা, জাতীয় সঙ্গীত প্রভৃতি বিষয়ে নির্দিষ্ট বিধান রয়েছে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে মূল সংবিধানে নির্ধারিত জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার পরিবর্তে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণআস্থা ও বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্র অর্থাৎ অর্থনৈতিক ও সামাজিক সুবিচার এখন রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে নির্ধারিত রয়েছে। এ সংবিধানে নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে। মূল সংবিধান দ্বারা প্রবর্তিত সংসদীয় সরকার ব্যবস্থা ১৯৯১ সালে আবার প্রবর্তন করা হয়েছে। নির্বাহী বিভাগ, আইনসভা ও বিচার বিভাগের কোন একটিকে অন্যটির ওপর প্রাধান্য প্রদান না করে সংবিধানে এগুলোর মধ্যে একটি ভারসাম্য প্রতিষ্ঠা করা হয়েছে। সংবিধানে ৩টি সাংবিধানিক কর্তৃপক্ষ অর্থাৎ নির্বাচন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং সরকারি কর্ম কমিশনকে স্বাধীনভাবে স্বীয় দায়িত্ব পালনের বিধান রয়েছে। সংবিধানে একটি গণতান্ত্রিক স্থানীয় শাসন ব্যবস্থার বিধান রয়েছে। সংবিধানে ন্যায়পাল নিয়োগের বিধান রয়েছে। তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত একটি অনন্য সাধারণ বৈশিষ্ট্য সংবিধানে সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে। সংবিধান সংশোধনের দায়িত্ব সংসদের ওপর ন্যস্ত করা হয়েছে এবং সংবিধানে কয়েকটি ক্রান্তিকালীন বিধানের কথা উল্লেখ করা হয়েছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy