1 Answers

উদ্দীপকে ঘটনা-১ এ জামুন্না গ্রামে পানি জমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
প্রতি বছর দেশের প্রায় ২৫% জমি বন্যার কারণে বিভিন্ন মাত্রায় প্লাবিত হয়। জলবায়ু পরিবর্তনের কারণে বন্যার তীব্রতা, স্থায়িত্ব ও ঘনত্ব বৃদ্ধি পেয়েছে। ঝড়-জ্বলোচ্ছ্বাসজনিত বন্যা উপকূলীয় এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি করে। জলাবদ্ধতার কারণে ফসল উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। কারণ জলজ উদ্ভিদ ছাড়া অধিকাংশ ফসল জলাবদ্ধ অবস্থায় বেঁচে থাকতে পারে না। জলাবদ্ধতার কারণে রোগব্যাধির প্রাদুর্ভাব ঘটে। এ সময় গো-খাদ্য পাওয়া যায় না। পানি দূষিত হয়ে পড়ে। গবাদিপশু অপুষ্টিতে ভোগে। বিভিন্ন সংক্রামক রোগ ও কৃমির আক্রমণ বৃদ্ধি পায়। ঘাসে বিষক্রিয়া সৃষ্টি হয়, গবাদিপশু অসুস্থ হয়ে পড়ে। পশু পাখি রক্ষণাবেক্ষণে সমস্যার সৃষ্টি হয়। জলাবদ্ধতার কারণেই ফসল উৎপাদন থেকে শুরু করে পশু-পাখি পালন সব কিছুতেই পরিবর্তন আসছে। সেখানকার প্রাকৃতিক পরিবেশ ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে।

এভাবে জামুন্না গ্রামে বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

5 views

Related Questions

গত দুই দশকে বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তিতে ঘটেছে অভাবনীয় সব পরিবর্তন ও সাফল্য। তথ্যপ্রযুক্তি সময় ও দূরত্বকে জয় করেছে। বাংলাদেশও তথ্যপ্রযুক্তির স্পর্শে জেগে উঠেছে। দেশে সম্প্রতি তথ্যপ্রযুক্তির উল্লেখযোগ্য বিকাশ ঘটেছে। বাংলাদেশে টেলিযোগাযোগসহ কষি, শিক্ষা, স্বাস্থ্য, আমদানি-রপ্তানি, সরকারি-বেসরকারিসহ অনেক কর্মকাও নিয়ন্ত্রিত হচ্ছে অটোমেটেড ডিজিটাল পদ্ধতিতে। ইতিমধ্যেই চট্টগ্রাম বন্দরে চালু হয়েছে অটোমেশন। অনলাইনে শেয়ার বাজার ও ব্যাংকিং কর্মকাণ্ডসহ বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তির জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়ার পাশাপাশি ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে পরীক্ষার ফলাফল। ফলে অপারেটর, প্রোগ্রামার, হার্ডওয়্যার-সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে বহুলোকের কর্মসংস্থানেও সৃষ্টি হয়েছে। (Translate into English)
1 Answers 4 Views