1 Answers

২৪-০৮-২০১৯
বরাবর
 সচিব 
শিল্প মন্ত্রণালয় 
বাংলাদেশ সচিবালয় 
ঢাকা, বাংলাদেশ 

বিষয়ঃ সিরাজগঞ্জের বেলকুচিতে তাঁতশিল্প স্থাপনের জন্য সরকারি অনুমোদন প্রসঙ্গে। 

জনাব, 
যথাবিহীত সম্মান প্রদর্শনপূর্বক জানাচ্ছি যে, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা একসময় তাঁতশিল্পের জন্য খুবই প্রসিদ্ধ ছিল। এখানে প্রস্তুতকৃত পোশাক একসময় দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হতো। এখনও বিশ্ববাজারে এখানকার প্রস্তুতকৃত তাঁতবস্ত্রের চাহিদা ব্যাপক। গার্মেন্টস খাতের তৈরী পোশাক ছাড়াও হস্তচালিত তাঁতে তৈরী পোশাকের চাহিদা দিন দিন যেন বেড়েই চলছে। কিন্তু দেশীয় ও বিশ্বের ভোক্তার নিত্য-নতুন ডিজাইন ও চাহিদার সঙ্গে তাল মেলাতে পারছে না এই অঞ্চলের তাঁতিরা। ফ্যাশন ছাড়াও রঙের ক্ষেত্রেও এখানকার তাঁতিরা নতুন চিন্তাধারা প্রয়োগ করতে পারছে না । 

এই কারণে তাঁতিদের ফ্যাশন ডিজাইনের নিত্য নতুন ধারা ও পাশ্চাত্য চাহিদার সাথে পরিচিত করানো ও হাতে কলমে শেখানোর জন্য সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় একটি ইনস্টিটিউট গড়ে তোলার জন্য আমি একান্তভাবে আগ্রহী । বেলকুচিতে রয়েছে তাঁত শিল্পের যথেষ্ট সম্ভাবনা। কারণ এখানে রয়েছে পাটের প্রাচুর্য ও সস্তায় শ্রম যা উৎপাদন খরচ কমানোর প্রধান হাতিয়ার। এছাড়া এই শিল্প এখানে স্থাপিত হলে প্রায় ২০০০ লোকের কর্মসংস্থানের সৃষ্টি করবে যা গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করে তুলবে। 

অতএব, বিনীতি নিবেদন এই যে সিরাজগঞ্জের বেলকুচিতে একটি তাঁতশিল্প অনুমোদনের সুযোগ ও এই শিল্প স্থাপনে সরকারিভাবে কিছু সুযোগ-সুবিধা প্রদানে আপনার মর্জি হয় । 

বিনীত নিবেদক 
প্রণয় তির্কী
চেয়ারম্যান 
হাজেরা গ্রুপ লিমিটেড 
বেলকুচি, সিরাজগঞ্জ।
মোবাইলঃ ০১৭১১১১১১১১১

5 views

Related Questions

মাতৃভাষা মানুষের সবচেয়ে প্রিয় এবং তা মনোভাব প্রকাশের জন সবচেয়ে বেশি উপযোগী । অন্য কোন ভাষায় মনোভাব প্রকাশ করে পরিপূর্ণ আনন্দ পাওয়া যায় না। প্রথিবীতে মনের ভাব প্রকাশ করার জন্য অসংখ্য ভাষার সৃষ্টি হয়েছে। প্রত্যেক জাতির মাতৃভাষার নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে এবং মাতৃভাষার সাঙ্গে এমন একটি আত্মিক সম্পর্ক থাকে যে, সেই ভাষাই তার মনোভাব প্রকাশের সর্বোত্তম বাহন হিসেবে বিবেচিত হয়। বিদেশী ভাষা কষ্টে আয়ত্ত করা গেলেও তার মর্ম যথার্থ উপলব্ধি করা যায় না িএবং তাতে মনোভাব প্রকাশেরর যথেষ্ট অন্তরায় থাকে। তাই পৃথিবীতে অসংখ্য ভাষার মধ্যে মাতৃভাষাই সবচেয়ে আপনি এবং মনোভাব প্রকাশের শ্রেষ্ঠ পন্থা। বাঙালিদের কাছে বাংলা ভাষাই মনোভাব প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম। কারণএটি বাঙালির মাতৃভাষা । বাঙালির রক্তে মাংসে মজ্জায় বাংলা ভাষা মিশে আছে। বাঙালিরা পরভাষা চর্চা করে বেট, কিন্তু বাংলাতেই তার যত স্বচ্ছন্দ্য। (Translation Bengali to English)
1 Answers 6 Views
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে অন্যতম প্রতিশ্রুতিশীল ও সুসংগঠিত প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফ্টওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। দিন দিন আমাদের দেশের ইন্টারনেট ব্যবহারকারী বেড়েই চলেছে। এই ইন্টারনেট সবাই যাতে ইতিবাচক হিসেবে ব্যবহার করে, সে ক্ষেত্রে বেসিস অসামান্য ভূমিকা পালন করতে পারে। সম্প্রতি দেশের মুঠোফোন অপারেটরগুলো ফোরজির লাইসেন্স পেয়েছে। এটা আমাদের দেশের তথ্যপ্রযুক্তির জন্য একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হয়েছে। কারণ, ইন্টারনেটের ধীরগতি এটা ব্যবহার করতে অনেক সমস্যার সৃষ্টি করত। দেশের সর্বত্র সবার মধ্যে তথ্যপ্রযুক্তির আলো ছড়িয়ে দিতে একটি সুসংগঠিত সংঘঠন হিসেবে বেসিসকে আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। (Bangla to English)
1 Answers 6 Views