1 Answers

১৯.০৪.২০১৯
সম্পাদক
দৈনিক আশার আলো
৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫
বিষয়ঃ সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন ।

জনাব,
আপনার বহুল প্রচলিত স্বনামধন্য ‘দৈনিক আশার আলো' পত্রিকায় আমার নিম্নলিখিত জনগুরুত্বপূর্ণ প্রতিবেদনটি ছাপালে চিরকৃতজ্ঞ থাকব ।

বিনীত
মোঃ শফিকুল ইসলাম,
শিবালয়, মানিকগঞ্জ

শিল্প কারখানার বর্জ্য থেকে মুক্তি চাই

প্রায় ১৪০০ বর্গ কিলোমিটার এলাক জুড়ে আমাদের এই মানিকগঞ্জ জেলার বিস্তৃতি। এক সময় এই এলাকার মানুষের জীবিকার প্রধান উৎস ছিলো কৃষি। সময়ের সাথে সাথে মানুষের জীবন ও জীবিকার ব্যাপক পট পরিবর্তন হয়েছে। মানিকগঞ্জ জেলার আশে পাশে বর্তমানে প্রচুর পরিমাণে শিল্প কারখানা গড়ে উঠেছে। এখানে রয়েছে গার্মেন্ট, পাট, ঔষধ, সিরামিক, বেভারেজ ও চামড়া শিল্প। এসব শিল্প কলকারখানায় প্রায় ৮০ হাজার লোক কাজ করে। ফলে এই শিল্প কারখানাগুলো ব্যাপক পরিমাণে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। কিন্তু অতি দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, মানিকগঞ্জ জেলার বিখ্যাত দুটি নদী হচ্ছে ইছামতি ও ধলেশ্বরী। যা এই শিল্প কারখানার বর্জ্য দ্বারা মারাত্নকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মৎসজীবীদের আয়ের রাস্তা প্রায় বন্ধ হয়ে গিয়েছে। এই নদীর পানি এলাকাবাসীর জন্য ছিলো একটি আশির্বাদ। এলাকবাসী এই নদীর পানি দ্বারা নানা কাজে ব্যবহার করত। কিন্তু শিল্প-কলকারখানা গুলোর বর্জ্য পদার্থ পানির সাথে মিশে তাকে ভীষণভাবে দূষিত করছে। এই পানি ব্যবহার করে এলাকাবাসী পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া পানির দূর্গন্ধে এলাকার বায়ু দূষিত হচ্ছে।

অতএব, নদীর পানি রক্ষার জন্য এবং এলাকাবাসীর নিরাপদ জীবন-যাপনের জন্য কলকারখানাগুলোর বর্জ্য নিষ্কাশন পদ্ধতি একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে এবং এক্ষেত্রে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতিগ্রস্তদের সাহায্যের আওতায় আনতে হবে। এছাড়া পরিবেশ বান্ধব শিল্প-কলকারখানা স্থাপনে কর্তৃপক্ষকে উৎসাহিত করতে হবে।

বিনীত
মোঃ শফিকুল ইসলাম
শিবালয়, মানিকগঞ্জ ।

4 views

Related Questions

মাতৃভাষা মানুষের সবচেয়ে প্রিয় এবং তা মনোভাব প্রকাশের জন সবচেয়ে বেশি উপযোগী । অন্য কোন ভাষায় মনোভাব প্রকাশ করে পরিপূর্ণ আনন্দ পাওয়া যায় না। প্রথিবীতে মনের ভাব প্রকাশ করার জন্য অসংখ্য ভাষার সৃষ্টি হয়েছে। প্রত্যেক জাতির মাতৃভাষার নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে এবং মাতৃভাষার সাঙ্গে এমন একটি আত্মিক সম্পর্ক থাকে যে, সেই ভাষাই তার মনোভাব প্রকাশের সর্বোত্তম বাহন হিসেবে বিবেচিত হয়। বিদেশী ভাষা কষ্টে আয়ত্ত করা গেলেও তার মর্ম যথার্থ উপলব্ধি করা যায় না িএবং তাতে মনোভাব প্রকাশেরর যথেষ্ট অন্তরায় থাকে। তাই পৃথিবীতে অসংখ্য ভাষার মধ্যে মাতৃভাষাই সবচেয়ে আপনি এবং মনোভাব প্রকাশের শ্রেষ্ঠ পন্থা। বাঙালিদের কাছে বাংলা ভাষাই মনোভাব প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম। কারণএটি বাঙালির মাতৃভাষা । বাঙালির রক্তে মাংসে মজ্জায় বাংলা ভাষা মিশে আছে। বাঙালিরা পরভাষা চর্চা করে বেট, কিন্তু বাংলাতেই তার যত স্বচ্ছন্দ্য। (Translation Bengali to English)
1 Answers 6 Views