1 Answers

১৭-০৬-২০২২
বরাবর 
জেলা হিসাব রক্ষণ অফিসার 
রাজবাড়ী সদর, রাজবাড়ী। 

বিষয়ঃ নতুন স্কেল অনুযায়ী বেতন সমন্বয়করণ প্রসঙ্গে। 

জনাব, 
যথাবিহীত সম্মান প্রদর্শনপূর্বক আমি নিম্নস্বাক্ষরকারী জানাচ্ছি যে গত ০৪.০২.২০২২ সালে আমি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস রাজবাড়ী অফিসে প্রশিক্ষক পদ থেকে প্রোমোশন পেয়ে পিও কাম অ্যাডজুটেন্ট পদবী প্রাপ্ত হই। এমতাবস্থায় আমার পুরাতন বেতন স্কেল অনুযায়ী ৯ম স্কেলে ২২০০০ - ৫৩০৫০ টাকায় বেতন পেতাম। কিন্তু এখন ৬ষ্ঠ। গ্রেড প্রাপ্ত হওয়ায় আমি নতুন স্কেলে বেতন পাব। কিন্তু ৪ (চার মাস) যাবৎ আমি পুরাতন স্কেলেই বেতন পাচ্ছি। 

অতএব, আপনার কাছে আকুল আবেদন এই যে, আগামী মাস হতে নতুন স্কেল অনুযায়ী বেতন সমন্বয় করতে আপনার মর্জি হয়। 

বিনীত নিবেদক 
মোঃ রফিক উল্লাহ (১৩১৫১০১০৪৩) 
পিও কাম অ্যাডজুটেন্ট 
বাংলাদেশ ফায়র সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যালয় 
রাজবাড়ী সদর, রাজবাড়ী।

5 views

Related Questions

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে অন্যতম প্রতিশ্রুতিশীল ও সুসংগঠিত প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফ্টওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। দিন দিন আমাদের দেশের ইন্টারনেট ব্যবহারকারী বেড়েই চলেছে। এই ইন্টারনেট সবাই যাতে ইতিবাচক হিসেবে ব্যবহার করে, সে ক্ষেত্রে বেসিস অসামান্য ভূমিকা পালন করতে পারে। সম্প্রতি দেশের মুঠোফোন অপারেটরগুলো ফোরজির লাইসেন্স পেয়েছে। এটা আমাদের দেশের তথ্যপ্রযুক্তির জন্য একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হয়েছে। কারণ, ইন্টারনেটের ধীরগতি এটা ব্যবহার করতে অনেক সমস্যার সৃষ্টি করত। দেশের সর্বত্র সবার মধ্যে তথ্যপ্রযুক্তির আলো ছড়িয়ে দিতে একটি সুসংগঠিত সংঘঠন হিসেবে বেসিসকে আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। (Bangla to English)
1 Answers 6 Views
গত দুই দশকে বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তিতে ঘটেছে অভাবনীয় সব পরিবর্তন ও সাফল্য। তথ্যপ্রযুক্তি সময় ও দূরত্বকে জয় করেছে। বাংলাদেশও তথ্যপ্রযুক্তির স্পর্শে জেগে উঠেছে। দেশে সম্প্রতি তথ্যপ্রযুক্তির উল্লেখযোগ্য বিকাশ ঘটেছে। বাংলাদেশে টেলিযোগাযোগসহ কষি, শিক্ষা, স্বাস্থ্য, আমদানি-রপ্তানি, সরকারি-বেসরকারিসহ অনেক কর্মকাও নিয়ন্ত্রিত হচ্ছে অটোমেটেড ডিজিটাল পদ্ধতিতে। ইতিমধ্যেই চট্টগ্রাম বন্দরে চালু হয়েছে অটোমেশন। অনলাইনে শেয়ার বাজার ও ব্যাংকিং কর্মকাণ্ডসহ বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তির জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়ার পাশাপাশি ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে পরীক্ষার ফলাফল। ফলে অপারেটর, প্রোগ্রামার, হার্ডওয়্যার-সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে বহুলোকের কর্মসংস্থানেও সৃষ্টি হয়েছে। (Translate into English)
1 Answers 4 Views