1 Answers

তারিখ ২৮.০৬.২০১৯

বরাবর
মহাপরিচালক
খাদ্য অধিদপ্তর
খাদ্য মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১৩০৫

বিষয়ঃ মতিঝিলের রেস্তোরাঁগুলোতে নিরাপদ ও মানসম্মত খাদ্য সরবরাহ হচ্ছেনা, এ বিষয়ে যথাযথ ।

জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক জানানো যাচ্ছে যে, মতিঝিলের বাণিজ্যিক এথাকা ঢাকা শহরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ान যেখানে হাজার হাজার চাকুরীজীবী তাদের দুপুরের খাবার বিভিন্ন রেস্তোরাঁগুলোতে খেয়ে থাকেন। কিন্তু মতিঝিলের আশে পাশে যে রেস্তোরাঁগুলো রয়েছে সেই রেস্তোরাঁগুলো অত্যন্ত অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে তারা খাবার পরিবেশন করে থাকে। এই খাদ্য খেয়ে মতিঝিলে বিভিন্ন অফিসে চাকুরীরত মানুষগুলো হর-হামেশাই অসুস্থ হয়ে পড়ছে। রেস্তোরাঁর মালিকদেরকে এই সম্পর্কে বারবার বলা হলেও তারা কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করে নি।

অতএব, আপনার নিকট আকুল আবেদন এই যে, এই এলাকাতে যে রেস্তোরাঁগুলো রয়েছে সেগুলোতে নিরাপদ ও মানসম্মত খাদ্য সরবরাহের ব্যবস্থা ও রেস্তোরাঁগুলোর পরিবেশ উন্নতকরণে মহোদয়ের মর্জি হয়।

বিনীত নিবেদক
মোঃ আব্দুল হালিম
সিনিয়র অফিসার সোনালী ব্যাংক লিমিটেড
মতিঝিল শাখা, ঢাকা।

4 views

Related Questions

গত দুই দশকে বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তিতে ঘটেছে অভাবনীয় সব পরিবর্তন ও সাফল্য। তথ্যপ্রযুক্তি সময় ও দূরত্বকে জয় করেছে। বাংলাদেশও তথ্যপ্রযুক্তির স্পর্শে জেগে উঠেছে। দেশে সম্প্রতি তথ্যপ্রযুক্তির উল্লেখযোগ্য বিকাশ ঘটেছে। বাংলাদেশে টেলিযোগাযোগসহ কষি, শিক্ষা, স্বাস্থ্য, আমদানি-রপ্তানি, সরকারি-বেসরকারিসহ অনেক কর্মকাও নিয়ন্ত্রিত হচ্ছে অটোমেটেড ডিজিটাল পদ্ধতিতে। ইতিমধ্যেই চট্টগ্রাম বন্দরে চালু হয়েছে অটোমেশন। অনলাইনে শেয়ার বাজার ও ব্যাংকিং কর্মকাণ্ডসহ বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তির জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়ার পাশাপাশি ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে পরীক্ষার ফলাফল। ফলে অপারেটর, প্রোগ্রামার, হার্ডওয়্যার-সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে বহুলোকের কর্মসংস্থানেও সৃষ্টি হয়েছে। (Translate into English)
1 Answers 4 Views