1 Answers

১১-১২-২০২১
বরাবর 
ব্যবস্থাপনা পরিচালক 
কর্মসংস্থান ব্যাংক 
প্রধান কার্যালয়, ঢাকা-১১০০।

বিষয়ঃ খেলাপি ঋণের সুদ মওকুফের জন্য আবেদন। 

জনাব, 

যথাবিহীত সম্মান প্রদর্শনপূর্বক, আমি নিম্নস্বাক্ষরকারী, ২০১২ সাল থেকে ব্যক্তিগত ও ব্যবসায়িক কারণে কর্মসংস্থান ব্যাংকের সাথে যুক্ত। আমার ব্যবসায়িক সাফল্যর পেছনে কর্মসংস্থান ব্যাংকের কারওয়ান বাজার শাখার ভূমিকা অপরিসীম। ২০১৯ সালে আমি কর্মসংস্থান ব্যাংকের 'New Employment Scheme' এর আওতায় আমি ১০ (দশ) লক্ষ টাকা ঋণ নেই। এই ঋণের সমস্ত টাকা আমি আমার ব্যবসায় খাটাই। কিন্তু কোভিড-১৯ প্রাদুর্ভাবের শুরুতেই আমার ব্যবসায় ধস নামা শুরু করে। এমতঅবস্থায় আমি আমার ঋণের টাকাই ফেরত দিতে হিমশিম খাচ্ছি। তাই অপারেশন পরিপত্র নং ০১/২০১৮ এর আওতায় আমার খেলাপিকৃত ঋণের সুদ মওকুফ অত্যন্ত জরুরি। 

অতএব, আপনার নিকট আমার বিনীত আবেদন এই যে আমার খেলাপিকৃত ঋণ সুদ মওকুফ করে আমার ব্যবসায়িক পথ সুগমের জন্য আপনার মর্জি হয়। 

বিনীত নিবেদক 
প্রণয় 
মালিক 
হক ট্রেডার্স, ঢাকা।

4 views

Related Questions

অল্প কয়েক দিনের মধ্যেই দেশে করোনা শব্দাক্তের এক বছর হবে। গত ৩০ বছরে ক্রমাগত দারিদ্র্য কমছিল। করোনাতে দারিদ্রা বাড়ছে। কর্মহীন হয়ে পড়েছে অগণিত মানুষ। এই সংকট মোকাবিলায় প্রধানত ঋণকেন্দ্রিক কর্মসূচি নেওয়া হয়েছে। বিশ্বব্যাপী অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে, শুধু রণভিত্তিক প্রণোদনা দিয়ে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার সম্ভব নাও হতে পারে। উৎপাদনশীল খাতে বিনিয়োগ না হলে কাঙ্ক্ষিত কর্মসংস্থান ধরে রাখা যাবে না, হবে না নতুন কর্মসংস্থান। ফলে সা চাহিদা বাড়ানো দুরূহ হবে। অর্থনীতি পুনরুদ্ধারে তাই ক্ষণভিত্তিক প্রণোদনার সাথে উৎপাদনশীল খাতেও বিনিয়োগ নিশ্চিত করতে হবে। (Translate into English)
1 Answers 7 Views
ইসলামী ব্যাংকিং আল-কুরআন এর বিধিবিধান অনুসরণ করে পরিচালিত একটি ব্যাংকিং ব্যবস্থা যাতে সুদের বিনিময়ে ধার ও ঋণের লেনদেন নিষিদ্ধ। ইসলামী ব্যাংকিং ব্যবস্থার লক্ষ্য হচ্ছে সুদ নির্মূলকরণ এবং অর্থনৈতিক যৌক্তিকতা, ন্যায়বিচার দক্ষতা, স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির নীতি প্রতিষ্ঠা। ইসলামী ব্যাংকিং ব্যবস্থার উদ্যোক্তা এবং পুঁজিমালিকের মধ্যে শিল্প অথবা বাণিজ্যিক ঝুঁকি সমানভাবে বণ্টন এবং বিনিয়োগ থেকে অর্জিত মুনাফা থেকে প্রাপ্ত অর্থ বিনিয়োগকারীদের মধ্যে আনুপাতিক মূলধনের ভিত্তিতে ভাগ করার কথা বলা হয়েছে। ইসলামী ব্যাংকিং সবচেয়ে উৎপাদনশীল ও লাভজনক প্রকল্পে বিনিয়োগ করে। (Translate into English)
1 Answers 6 Views