1 Answers

বাবুলের মানসিক বিকাশ সমৃদ্ধ না হওয়ায় পরিবারের মনস্তাত্ত্বিক কাজ ব্যাহত হয়েছে।
পরিবার একটি শাশ্বত ও মানবিক প্রতিষ্ঠান। পরিবার থেকে শিশু উদারতা, সহনশীলতা, সহমর্মিতা প্রভৃতি গুণ শিক্ষা লাভ করে। যা তাদের মানসিক বিকাশ ঘটায়। আবার একজন সদস্য নিজের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পরিবারের অন্যান্য সদস্যের সাথে ভাগাভাগি করে প্রশান্তি লাভ করে। কোনো বিষয়ে মন খারাপ হলে পরিবারের অন্য সদস্যের সাথে আলাপ- আলোচনা করে তার সমাধান করা যায়। এসব আলোচনা ব্যক্তির মানসিক ক্লান্তি কমাতে সাহায্য করে। এগুলো পরিবারের মনস্তাত্ত্বিক কাজ।
উদ্দীপকে বাবুলের ক্ষেত্রে দেখা যায়, তার বাবা-মা দুজনেই কর্মজীবী হওয়ায় তাকে ছোটবেলা থেকেই হোস্টেলে থেকে পড়াশোনা করতে হয়। সে ছুটিতে বাড়িতে এলেও নানা ব্যস্ততার কারণে তার বাবা-মা তাকে বেশি সময় দিতে পারেন না। ফলে বেশিরভাগ সময় বাবুলকে একা থাকতে হয়। এজন্য সে নিজের সুখ-দুঃখ কারও সাথে ভাগাভাগি করতে পারে না। বাবুলের এ অবস্থা পরিবারের মনস্তাত্ত্বিক কাজ ব্যাহত হওয়াকেই নির্দেশ করে।

6 views

Related Questions