1 Answers

সেলিম ও সিদ্দিকের ব্যবসায় চালু রাখার ব্যাপারে চিন্তিত হওয়া যৌক্তিক বলে আমি মনে করি।
কোনো বিশেষ ঘটনার জন্য অংশীদারি ব্যবসায়ের বিলোপ হতে পারে। অংশীদারি আইনের ৪২ ধারা অনুসারে কোনো অংশীদারের মৃত্যু হলে বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপ হয়।
উদ্দীপকে সেলিম, সিদ্দিক এবং সৈকত চুক্তিবদ্ধ হয়ে একটি অংশীদারি ব্যবসায় গঠন করেন। ১০ বছর পর সৈকত অবসর নিলেও ব্যবসায়ে তার মূলধন রেখে দেন। কিছুদিন পার সৈকত মারা যান। তাই সেলিম ও সিদ্দিক ব্যবসায়ের কাজ চালু রাখবেন কি না এই বিষয় নিয়ে চিন্তিত। সৈকত মারা যাওয়ায় তারা তাদের ব্যবসায়টি চালু রাখতে পারবেন না। অংশীদারি আইন অনুযায়ী তাদের এ ব্যবসায়টি বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপ হবে। আর বিলোপ হলে এ ব্যবসায়ের কাজ চালু রাখা সম্ভব `হবে না। তাই বলা যায়, সেলিম ও সিদ্দিকের ব্যবসায় চালু রাখার ব্যাপারে চিন্তিত হওয়া যৌক্তিক।

5 views

Related Questions