1 Answers
হ্যাঁ, আমি মনে করি তথ্য-২ দ্বারা ইঙ্গিতকৃত নির্বাচন তথা ১৯৫৪ সালে অনুষ্ঠিত যুক্তফ্রন্ট নির্বাচন পশ্চিম পাকিস্তানি শাসকদের শোষণের বিরুদ্ধে এক ব্যালট বিপ্লব।
১৯৫৪ সালের ৮ মার্চের নির্বাচন ছিল পূর্ব বাংলায় প্রথম অবাধ ও সর্বজনীন ভোটাধিকারের মাধ্যমে সাধারণ নির্বাচন। মোট ৩০৯টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে। ক্ষমতাসীন মুসলিম লীগ পায় মাত্র ৯টি আসন, পাকিস্তান জাতীয় কংগ্রেস ২৪টি, তফসিলি ফেডারেশন ২৭টি, খেলাফতে রব্বানী ২টি, খ্রিষ্টান ১টি, বৌদ্ধ ১টি, কম্যুনিস্ট পার্টি ৪টি আসন লাভ করে। যুক্তফ্রন্টের এ অভাবনীয় বিজয়ই প্রমাণ করে এ নির্বাচন ছিল পশ্চিম পাকিস্তানি শাসকদের শোষণের বিরুদ্ধে এ ব্যালট বিপ্লব।
১৯৫৪ সালের নির্বাচন ছিল মুসলিম লীগের অন্যায়, বৈষম্যমূলক, ব্যর্থ শাসনের বিরুদ্ধে বাঙালির ঐক্যবদ্ধ প্রতিবাদ। বাঙালি জাতি এ নির্বাচনের মাধ্যমে মুসলিম লীগকে বুঝিয়ে দেয় যে তারা পূর্ব বাংলায় মুসলিম লীগকে আর চায় না। যুক্তফ্রন্টের নেতৃবৃন্দের জনপ্রিয়তা, বিশেষ করে তরুণ নেতৃত্বের জনপ্রিয়তা পূর্ব বাংলার ভবিষ্যত নেতৃত্ব তৈরির পথ সুগম করে। কারণ অনেক তরুণ নেতার কাছে মুসলিম লীগের বড় বড় নেতৃত্বের পরাজয় ঘটে। এ নির্বাচনের মাধ্যমে পূর্ব বাংলার রাজনীতিতে ধর্মনিরপেক্ষ ধারার সৃষ্টি হয়। সর্বোপরি এ নির্বাচনের মাধ্যমে মুসলিম লীগ ও অবাঙালি নেতৃত্বের প্রতি বাঙালির মনে ব্যাপক অনাস্থা জন্মায়। ফলে বাঙালি জাতীয়তাবাদী আদর্শের ভিত্তিতে পূর্ব বাংলাবাসী স্বায়ত্তশাসনের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করে।
উপরের আলোচনা শেষে তাই বলা যায়, ১৯৫৪ সালের নির্বাচন ছিল পশ্চিম পাকিস্তানি শাসকদের শোষণের বিরুদ্ধে এক ব্যালট বিপ্লব।