উদ্দীপকের নিসার চৌধুরী মধ্যযুগের যে মনীষীর প্রতিভূ সমাজ সংস্কারে তার অবদান ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকের নিসার চৌধুরী মধ্যযুগের মনীষী নওয়াব আবদুল লতিফের প্রতিভূ, সমাজ সংস্কারে তার অবদান অপরিসীম।
নওয়াব আবদুল লতিফ বাঙালি মুসলমানদের জন্য ইংরেজি শিক্ষার গুরুত্ব বুঝতে পেরে তাদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালান। তার প্রচেষ্টায় কোলকাতা মাদ্রাসায় অ্যাংলো-পার্সিয়ান বিভাগ খোলা হয়। সেখানে উর্দু, বাংলা শিক্ষারও ব্যবস্থা করা হয়। উচ্চশিক্ষা গ্রহণে মুসলমান ছাত্রদের সমস্যার কথা তিনি সরকারের কাছে তুলে ধরেন। তার প্রচেষ্টায় হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজে রূপান্তর করা হলে মুসলমান ছাত্ররা সেখানে পড়ালেখা করার সুযোগ পায়। আবদুল লতিফের প্রচেষ্টার কারণে ১৮৭৩ সালে মহসীন ফান্ডের টাকা শুধু বাংলার মুসলমানদের শিক্ষায় ব্যয় হবে এই সিদ্ধান্ত গৃহীত হয়। তার প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলোতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি ইংরেজি ও আধুনিক পাশ্চাত্য শিক্ষা চালু করা হয়। এছাড়া আবদুল লতিফের উল্লেখযোগ্য কৃতিত্ব হচ্ছে ১৮৬৩ সালে কোলকাতায় প্রতিষ্ঠিত মোহামেডান লিটারারি সোসাইটি বা মুসলিম সাহিত্য-সমাজ।
উদ্দীপকের নিসার চৌধুরী তার এলাকায় মানুষের কুসংস্কার ও গোঁড়ামী দূর করতে একটি সাহিত্য সমিতি প্রতিষ্ঠা করেন, যা উপরে বর্ণিত নওয়াব আব্দুল লতিফের কর্মকাণ্ডের অনুরূপ। তাই বলা যায়, উদ্দীপকের নিসার চৌধুরী মধ্যযুগের মনীষী নওয়াব আব্দুল লতিফের প্রতিভূ।