1 Answers
উদ্দীপকের সম্রাট বাবর যেন বাংলার নবাব সিরাজউদ্দৌলারই প্রতিভূ।
১৭৫৬ সালে আলীবর্দি খানের মৃত্যুর পর তার দৌহিত্র সিরাজউদ্দৌলা মাত্র ২২ বছর বয়সে বাংলার সিংহাসনে বসেন। সিংহাসনে বসার পরই তাকে নানামুখী ষড়যন্ত্রের মোকাবিলা করতে হয়। সিরাজ প্রথমেই তার পরিবারের ঘনিষ্ঠজনদের ষড়যন্ত্রের মুখোমুখি হন। তার বড় খালা ঘসেটি বেগম ছিলেন এর মূল হোতা। এছাড়া দেওয়ান রাজবল্লভ, সিরাজের খালাতো ভাই পূর্ণিয়ার শাসনকর্তা শওকত জঙ্গ, প্রধান সেনাপতি মীর জাফর আলী খানসহ অনেকে এ ষড়যন্ত্রে যোগ দেয়। এর পরিণতিতে ১৭৫৭ সালের ২৩ জুন পলাশির প্রান্তরে ইংরেজদের সাথে প্রহসনের যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত ও ক্ষমতাচ্যুত হন।
একইভাবে উদ্দীপকের দৃশ্যকল্প-১-এ দেখা যায়, জহির উদ্দিন মুহম্মদ বাবর মাত্র এগার বছর বয়সে ফারগনা রাজ্যের অধিপতি হন। সিরাজউদ্দৌলার মতই তিনি ঘনিষ্ঠজনদের ষড়যন্ত্রের শিকার হন। অবশেষে প্রাসাদ ষড়যন্ত্র ও শত্রুপক্ষের আক্রমণের জেরে পরাজিত ও ক্ষমতাচ্যুত হয়ে তিনি কাবুলে পালিয়ে যান। অর্থাৎ সিরাজউদ্দৌলা ও বাবরের উত্থান ও পতন অনেকটা একই ধরনের। তাই বাবরকে সিরাজউদ্দৌলার প্রতিভূ বলা যায়।