1 Answers
নিষেক ক্রিয়ার পুংজনন কোষ সৃষ্টির প্রক্রিয়া নিচে ব্যাখ্যা করা হলো-
পরাগরেণু মাতৃকোষ (2n) মিয়োসিস বিভাজনের ফলশ্রুতিতে পরাগরেণু তৈরি হয় যা হ্যাপ্লয়েড (n) নিউক্লিয়াস বহন করে। পরাগায়নের পর পরাগরেণু পরাগথলিতে থাকা অবস্থায় নিউক্লিয়াসটি মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়। এ বিভাজনে একটি বড় নিউক্লিয়াস ও একটি ক্ষুদ্র নিউক্লিয়াস সৃষ্টি হয়। বড়টি নালিকা নিউক্লিয়াস ও ক্ষুদ্রটি জেনারেটিভ বা জনন নিউক্লিয়াস নামে পরিচিত। নালিকা নিউক্লিয়াসটি বৃদ্ধি প্রাপ্ত হয়ে পরাগনালি এবং জেনারেটিভ নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দু'টি হ্যাপ্লয়েড (n) পুংজনন কোষ তথা পুংগ্যামেট সৃষ্টি করে।
4 views
Answered