1 Answers

উদ্দীপকের প্রক্রিয়াটি হলো শ্বসন প্রক্রিয়া। এতে অক্সিজেন নাসারন্দ্র, গলবিল, শ্বাসনালি হয়ে ফুসফুসের বায়ুথলি বা অ্যালভিওলাসে প্রবেশ করে। অ্যালভিওলি ও রক্তের চাপের কারণে অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় রক্তে প্রবেশ করে। O2 হিমোগ্লোবিনের সাথে মিশে অক্সিহিমোগ্লোবিন তৈরি করে। রক্ত কৈশিকনালিতে পৌঁছার পর অক্সিজেন পৃথক হয়ে লসিকায় প্রবেশ করে। খাদ্যের জারণে CO2 তৈরি হয়। এটি লসিকা থেকে কৈশিকনালি হয়ে রক্তরসে আসে। বাইকার্বনেট রূপে ফুসফুসে আসার পর বায়ুথলি দিয়ে শ্বাসনালি, গলবিল, নাসারন্ধ্র হয়ে দেহের বাইরে নির্গত হয়।

পুরো প্রক্রিয়াটিতে O2 ও CO2 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। O2 গৃহীত না হলে খাদ্য জারিত হতো না। ফলে CO2 ও উৎপন্ন হতো না। অন্যদিকে, উৎপন্ন CO2 যদি দেহের বাইরে নির্গত না হতো তাহলে O2 ও গৃহীত হতো না।

4 views

Related Questions