1 Answers
উদ্দীপকে X নামক লাল বর্ণের তরল পদার্থটি হলো রক্ত। রক্ত - মানবদেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রক্তের লোহিত কণিকা অক্সিহিমোগ্লোবিনরূপে কোষে O2 পরিবহন করে। আবার রাসায়নিক বিক্রিয়ায় কোষে যে CO2 তৈরি হয়, লোহিত রক্তকণিকা তা সোডিয়াম, বাইকার্বনেটরূপে বহন করে নিয়ে আসে এবং নিঃশ্বাসের মাধ্যমে তা বাইরে বের করে দেয়। শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগজীবাণুকে ধ্বংস করে দেহকে সুস্থ রাখে। এটি অ্যান্টিজেন ও অ্যান্টিবডি তৈরির মাধ্যমে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। অন্যদিকে, দেহের কোনো অংশ কেটে গেলে অণুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং দেহের রক্তক্ষরণ বন্ধ করে। এছাড়া রক্ত দেহে তাপের সাম্যতা রক্ষা করে এবং নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ বহন করে বিভিন্ন অঙ্গের মাধ্যমে নিষ্কাশনে ভূমিকা রাখে। খাদ্যসার এবং বিভিন্ন ধরনের হরমোন পরিবহনেও রক্ত মানবজীবনে অশেষ ভূমিকা পালন করে থাকে।