1 Answers

অনির্বাণ এর জানা বিশ্বসভ্যতার প্রাচীন সাহিত্যটি গ্রিসের প্রাচীন সাহিত্য। বিশ্বসভ্যতায় প্রাচীন গ্রিসের সাহিত্যের মূল্য অনস্বীকার্য। সাহিত্যের ক্ষেত্রে প্রাচীন গ্রিসের সৃষ্টি আজও মানবসমাজে মূল্যবান সম্পদ।

হোমারের মহাকাব্য 'ইলিয়াড ও ওডিসি' মহাকাব্যের এক অপূর্ব নিদর্শন। গ্রিসের সাহিত্য ক্ষেত্রে চূড়ান্ত বিকাশ ঘটেছিল নাটক রচনায়। এসকাইলাসকে বিয়োগান্তক নাটকের জনক বলা হয়। তার রচিত নাটকের নাম 'প্রমিথিউস বাউন্ড'। গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার ছিলেন সফোক্লিস। তার বিখ্যাত নাটকের মধ্যে রাজা ইডিপাস, আন্তিগোনে ও ইলেকট্রা অন্যতম। মিলনাত্মক ও ব্যাঙ্গ রচনায় এরিস্টোফেনেসের বিশেষ খ্যাতি ছিল। প্রাচীন গ্রিসের সম্পদ ও রাষ্ট্রীয় জীবন ব্যবস্থার পরিপূর্ণ পরিচয় পাওয়া যায় প্রাচীন গ্রিক সাহিত্যে।

গ্রিসের মহাকবি হোমারের 'ইলিয়াড ও ওডিসি' মহাকাব্য দুটিতে বর্ণিত চমকপ্রদ কাহিনির মধ্যে লুকিয়ে থাকা সত্যকে খুঁজে বের করার অদম্য ইচ্ছা উৎসাহিত করে তোলে প্রত্নতত্ত্ববিদদের। হোমারের কাহিনি শুধুমাত্র কবিতায় সীমাবদ্ধ থাকে না, বেরিয়ে আসে এর ভিতরের সত্য ইতিহাস। আবিষ্কৃত হয় উন্নততর প্রাচীন নগর সভ্যতা, প্রাক-ক্লাসিক্যাল গ্রিক সভ্যতা। সত্যিই বিশ্বসভায় গ্রিক সাহিত্য এনে দেয় এক অনন্য উদাহরণ।

4 views

Related Questions