1 Answers
না, চিত্রের নিদর্শনটি অর্থাৎ সোমপুর বিহার রাজা ধর্মপালের ধর্মীয় গোঁড়ামিকে নির্দেশ করে না।
পাল রাজবংশের শ্রেষ্ঠ শাসক ধর্মপাল ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী। বৌদ্ধ ধর্ম ও বৌদ্ধ শিক্ষা প্রসারের জন্য তিনি যেসব বিহার প্রতিষ্ঠা করেছিলেন সেগুলোর অন্যতম হলো নওগাঁ জেলার সোমপুর বিহার। চিত্রে প্রদর্শিত নিদর্শনটি হলো সোমপুর বিহার, যা বৌদ্ধ ধর্মের প্রতি ধর্মপালের অনুরাগকে প্রকাশ করছে।
ধর্মপাল বৌদ্ধ ধর্মের অনুসারী হলেও অন্যান্য ধর্মের প্রতি তার কোনো বিদ্বেষ ছিল না। তিনি বিশ্বাস করতেন, রাজার ব্যক্তিগত ধর্মের সঙ্গে রাজ্য শাসনের কোনো সম্পর্ক নেই। তাই তিনি প্রতিটি ধর্মের লোক যেন নিজ নিজ ধর্ম পালন করতে পারে সেদিকে খেয়াল রাখতেন। নারায়ণের একটি হিন্দু মন্দিরের জন্য তিনি করমুক্ত ভূমি দান করেছিলেন। তিনি যাদের ভূমি দান করেছিলেন তাদের অধিকাংশই ছিল ব্রাহ্মণ। তার প্রধানমন্ত্রী গর্গ ছিলেন একজন ব্রাহ্মণ। অর্থাৎ ধর্মপাল বৌদ্ধ ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মেরও পৃষ্ঠপোষকতা করতেন।
উপরের আলোচনা থেকে তাই বলা যায়, ধর্মপাল সোমপুর বিহার নির্মাণ করলেও এ নিদর্শনটির মাধ্যমে তার ধর্মীয় গোঁড়ামি প্রকাশ পায়নি।