1 Answers

রিপনের সমস্যা সমাধানে আয়োডিনযুক্ত খাদ্য গ্রহণ অপরিহার্য। 

মানুষের দেহে আয়োডিনের পরিমাণ ১২-১৫ মিলিগ্রাম। শরীরের পুষ্টির জন্য আয়োডিন একটি অত্যাবশ্যকীয় লেশমৌল। দুই-তৃতীয়াংশ আয়োডিন থাকে থাইরয়েড গ্রন্থিতে।

রিপন তার ফুলে থাকা গলা নিয়ে স্কুলে যেতে অস্বস্তিবোধ করে। এছাড়া তার মধ্যে তোতলামি, আলসেমি, ঠাণ্ডা সহ্য করতে না পারা ইত্যাদি সমস্যা রয়েছে। আয়োডিনের অভাবে তার উল্লিখিত সমস্যা দেখা দিয়েছে। এজন্য তাকে পর্যাপ্ত পরিমাণে আয়োডিনসমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে। 

উৎস- সামুদ্রিক মাছ, সমুদ্রের তীরবর্তী এলাকার শাকসবজি ও পশুর মাংসে পাওয়া যায়।

কার্যকারিতা- আয়োডিন দেহে থাইরয়েড গ্রন্থিতে থাইরক্সিন হরমোন তৈরিতে সাহায্য করে। আয়োডিন যুক্ত এই হরমোন মানবদেহে বিভিন্ন কাজ করে থাকে। যেমন-

i. শিশুর দেহের স্বাভাবিক বর্ধনের জন্য আয়োডিন প্রয়োজন।

ii. এটি দেহের বিপাক নিয়ন্ত্রণ করে। 

iii. মস্তিষ্ক ও স্নায়ুর বিকাশে এটি সাহায্য করে।

4 views

Related Questions