1 Answers

শিশুদের সামনে মা-বাবা খারাপ আচরণ করলে শিশুদের মনে তা নেতিবাচক প্রভাব ফেলে। 

শিশুরা অনুকরণ প্রিয়। যারা তাদের কাছাকাছি থাকে তারা তাদের আচরণ অনুকরণ করে। শিশুদের যা যা করতে বলা হয় বা যা করতে নিষেধ করা হয়; তার চেয়ে পরিবারের বড় সদস্যরা যা করেন সেগুলোই তারা অনুকরণ করে। শিশুর সামনে মা-বাবা যদি কোনো খারাপ আচরণ করেন তাহলে সে সেটিই শিখে থাকে। শিশুদের সামনে মা-বাবা মিথ্যা কথা বললে সে তা শেখে। আবার মা-বাবা যদি শিশুর সামনে ঝগড়া করেন তাহলে শিশু ঝগড়াই শিখে থাকে।

শারমিন মেয়ের সামনে খারাপ আচরণ করে যা শিশুটির আচরণে তা বিরূপ প্রভাব ফেলবে, যেটি তার সুষ্ঠু বিকাশকে বাধাগ্রস্ত করে। এর ফলে শিশুর সঠিক আচরণ গড়ে উঠবে না। তার মধ্যে নানা ধরনের আচরণগত সমস্যা দেখা দিতে পারে। এ কারণে শিশুর সঠিক শিক্ষার জন্য মা-বাবাকে ভালো আচরণ করতে হবে। তাহলেই শিশু ভালো আচরণের শিক্ষা গ্রহণ করতে পারবে।

4 views

Related Questions