1 Answers

শারমিনের কাজ তার সঞ্চয়ের জন্য বেশ সহায়ক। 

প্রতিটি পরিবারেই অনেক সময় অনাকাঙ্ক্ষিত বিভিন্ন ঘটনা ঘটে। এর ফলে পরিবারকে অনেক সময় অর্থ সংকটে পড়তে হয়। এক্ষেত্রে সঞ্চিত অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এজন্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পরিবারের সদস্যদের সঞ্চয় করা উচিত।

শারমিন একজন গৃহিণী। তিনি সংসারের কাজের ফাঁকে ঘরে পোশাক তৈরি করে দোকানে সরবরাহ করেন। এ থেকে তিনি কিছু আয় করে থাকেন। এর পাশাপাশি তিনি পারিবারিক বাজেট করে ব্যয় সংকুলান করেন। সুষ্ঠু বাজেটের মাধ্যমে পরিবারের ব্যয় নির্বাহের পর কিছু সঞ্চয় করার ব্যবস্থা থাকে। শারমিন তার পরিবারের বাজেটটি এমনভাবে করেন যাতে প্রতি মাসে তিনি কিছুটা সঞ্চয় করতে পারেন। নিজের তৈরি পোশাক সরবরাহ করে তিনি যে টাকা আয় করেন তা সঞ্চয় করেন। এছাড়া পারিবারিক বাজেটের মাধ্যমেই খরচ কমিয়ে তিনি সঞ্চয় করেন। তাই বলা যায়, শারমিনের কাজ তার সঞ্চয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

6 views

Related Questions