1 Answers
উদ্দীপকে দুটি পরিবার সম্পর্কে আলোচনা করা হয়েছে। মিমের পরিবারে পিতৃপ্রধান। পরিবারের ক্ষমতা ও কর্তৃত্ব তার হাতে ন্যস্ত। অপরদিকে, টনির পরিবারে বাবার তুলনায় মা অধিক ক্ষমতার অধিকারী। কর্তৃত্বের ভিত্তিতে পরিবার দু ধরনের হয়ে থাকে। যথা- পিতৃপ্রধান বা পিতৃতান্ত্রিক এবং মাতৃপ্রধান বা মাতৃতান্ত্রিক পরিবার। পরিবারের সামগ্রিক ক্ষমতা ও কর্তৃত্বের ভার পুরুষ সদস্য অর্থাৎ পিতা, স্বামী কিংবা বয়স্ক ব্যক্তির ওপর ন্যস্ত থাকলে এ ধরনের পরিবারকে পিতৃপ্রধান পরিবার বলে। এ ধরনের পরিবারের বংশ পরিচয় প্রধানত পুরুষ সূত্র দ্বারা নির্ধারিত হয়। বাংলাদেশের সমাজে এ ধরনের পরিবার রয়েছে। আবার যে পরিবারে সামগ্রিক ক্ষমতা ও কর্তৃত্বের ভার মায়ের হাতে অর্থাৎ মা-ই যখন ঐ পরিবারের সর্বময় কর্তা এ ধরনের পরিবারকে মাতৃপ্রধান পরিবার বলে।
তাই বলা যায়, কর্তৃত্বের ভিত্তিতে মিমের পরিবার পিতৃতান্ত্রিক এবং টনির পরিবার মাতৃতান্ত্রিক।