1 Answers

উদ্দীপকের 'A' চিহ্নিত ব্যাংকটি হলো বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক বহুবিধ কার্যাবলি সম্পাদন করে থাকে।

অর্থনীতিতে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা গুরুত্বপূর্ণ। ব্যবসায় বাণিজ্যের প্রাণই হলো বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম প্রধান কাজ হলো জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করা। ব্যাংকের আমানত সাধারণত তিন প্রকারের-চলিত, সঞ্চয়ী এবং স্থায়ী আমানত। ঋণ প্রদান বাণিজ্যিক ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। জনসাধারণের কাছ থেকে গৃহীত অর্থের একটি নির্দিষ্ট অংশ গচ্ছিত রেখে অবশিষ্ট অর্থ ব্যাংক ব্যবসায়ী ও শিল্পপতিদেরকে ঋণ হিসেবে প্রদান করে থাকে। ব্যাংক ঋণপ্রদানের ক্ষেত্রে সাধারণত মূল্যবান সম্পত্তি বন্ধক রেখে এ কার্যক্রম পরিচালনা করে। বাণিজ্যিক ব্যাংকগুলো প্রধানত স্বল্প মেয়াদী ঋণদান করে। কিন্তু বর্তমানে চাহিদার পরিপ্রেক্ষিতে মধ্যমেয়াদি ও ক্ষেত্র বিশেষ দীর্ঘমেয়াদি ঋণও দিয়ে থাকে। বাণিজ্যিক ব্যাংক নিরাপদে এবং দ্রুত টাকা স্থানান্তর করে। এসব ব্যাংক চেক, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার, ভ্রমণকারীর চেক, টেলিগ্রাফিক ট্রান্সফার (টিটি) প্রভৃতি সহজ উপায়ে এক স্থান থেকে অন্য স্থানে অর্থ প্রেরণে জনগণকে সহায়তা করে।

তাই বলা যায়, বাণিজ্যিক ব্যাংক উক্ত কার্যক্রম পরিচালনা করে অর্থনীতিকে উন্নয়নে সহায়তা করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

5 views

Related Questions