1 Answers

উদ্দীপকে বিদ্যালয়টিতে শান্তি বিরাজ করছে। শান্তি হচ্ছে অরাজকতা, যুদ্ধ, হিংসা, ক্রোধ, কলহ, অপরাধবোধ ইত্যাদি না থাকার অনুভূতি। শান্তি প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ শিক্ষার্থীদের ফলাফলের ক্ষেত্রে সহায়ক। শিক্ষার্থীরা সুষ্ঠু পরিবেশে তার জীবনের ভবিষ্যৎ লক্ষ্য বা উদ্দেশ্য ঠিক করে এবং জীবনকে সুন্দর দিকনির্দেশনা দানের মধ্য দিয়ে সঠিকভাবে গড়ে উঠতে সাহায্য করে। এর ফলে শিক্ষার্থীদের মনে আসে শান্তি। সমাজের সর্বস্তরের মানুষ শান্তি চায়। সমাজ ও দেশের কিছুসংখ্যক মানুষের উপর কিছু কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব ও ক্ষমতা অর্পণ করা হয়ে থাকে। যেমন: শিক্ষা কাজে নিয়োজিত শিক্ষক। 

মূলকথা: উদ্দীপকে বিদ্যালয়টিতে শান্তি বিরাজ করছে।

5 views

Related Questions