1 Answers

অনুচ্ছেদে বর্ণিত সংগঠনটি হলো পরিবার।

পরিবার হলো সমাজকাঠামোর মৌল সংগঠন। পরিবার হলো মানুষের দলবদ্ধ জীবনযাপনের বিশ্বজনীন প্রতিষ্ঠান। পরিবার হচ্ছে মোটামুটিভাবে স্বামী-স্ত্রীর একটি স্থায়ী সংঘ বা প্রতিষ্ঠান যেখানে সন্তান-সন্ততি থাকতে পারে আবার নাও থাকতে পারে। পরিবারের ভূমিকা ও কার্যাবলির পরিধি ব্যাপক এবং বহুমাত্রিক। পৃথিবীর সকল দেশেই আদর্শ সমাজ গঠনে শিশুদের যাবতীয় চাহিদা পূরণ করে এ সংগঠন এবং সমাজ পরিবর্তনের সাথে এর ভূমিকা পরিবর্তন হতে দেখা যায়। এরূপ বৈশিষ্ট্যপূর্ণ সংগঠনটি হলো পরিবার। কেননা, পরিবারই সেই আদর্শ সামাজিক সংগঠন যার বহুমাত্রিক কার্যাবলির অন্যতম একটি দিক হলো আদর্শ সমাজ গঠনে শিশুর যাবতীয় চাহিদা পূরণ। আবার, পরিবারের কার্যাবলি সময়, যুগ ও সমাজে প্রায় অভিন্ন হলেও তা প্রগতিশীল। গোষ্ঠী জীবনের প্রথম ধাপ হলো পরিবার। বিবাহ পরিবার গঠনের পূর্বশর্ত। তাই বলা যায়, সব সমাজে এবং সমাজ বিকাশের প্রতিটি স্তরেই পরিবারের অস্তিত্ব ও ভূমিকা স্বীকৃত রয়েছে।

4 views

Related Questions