1 Answers
উদ্দীপকের 'B' ছকে চিহ্নিত বিষয়টি হলো বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক নানাবিধ কার্যাবলি সম্পাদন করে।
বাণিজ্যিক ব্যাংকসমূহ বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে ঋণ প্রদান করে থাকে। এসব ব্যাংক জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করে, আমানতের বিপরীতে স্বল্প সুদ দেয়। আবার জনগণের গচ্ছিত এ আমানত জনসাধারণকে ঋণ হিসেবে দেয়। ঋণের বিপরীতে উচ্চ হারে সুদ আদায় করে। আমানত ও ঋণের সুদের হারের পার্থক্যই হলো ব্যাংকের মুনাফা। এছাড়াও ব্যাংক বিনিময়ের মাধ্যম হিসেবে চেক, ব্যাংক ড্রাফট, হুন্ডি, ভ্রমণকারীর ঋণপত্র ইত্যাদি সৃষ্টি করে। বাট্টা নির্ধারণ করাও এসব ব্যাংকের কাজ। বাণিজ্যিক ব্যাংকসমূহ নিরাপদে ও দ্রুত টাকা স্থানান্তর করে। সহজ উপায়ে দ্রুত গ্রাহকের টাকা স্থানান্তর করে। বন্ড, শেয়ার, ডিবেঞ্চার ক্রয়-বিক্রয় করে। এছাড়াও গ্রাহকদের বাড়িভাড়া, আয়কর, বিমার প্রিমিয়াম, টেলিফোন ও বিদ্যুৎ বিল প্রভৃতি পরিশোধে সহায়তা করা এবং মূল্যবান অলংকার, দলিলপত্র গচ্ছিত রাখতেও বাণিজ্যিক ব্যাংক কাজ করে। উদ্দীপকে ছক B তে আমানত গ্রহণ, ঋণ প্রদান ও বিনিময়ের মাধ্যম উল্লেখ আছে এসবই বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য।
তাই বলা যায়, ছক B তে বাণিজ্যিক ব্যাংক উল্লেখ আছে যা উপরে আলোচিত কার্যাবলি সম্পাদন করে।