1 Answers
উদ্দীপকে মহিমকে ঋণ প্রদানকারী ব্যাংকটি হলো বাংলাদেশ কৃষি' ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংক নানাবিধ কার্য সম্পাদন করে থাকে।
স্বাধীনতা লাভের পর পরই বাংলাদেশে অবস্থিত সাবেক কৃষি উন্নয়ন ব্যাংকের সকল দায় ও সম্পদ নিয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক গঠিত হয়। দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে এই ব্যাংকের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে থাকে। হালের বলদ, বীজ, সার, কৃষি যন্ত্রপাতি ক্রয়, পানি সেচের জন্য শক্তিচালিত পাম্প, গভীর ও অগভীর নলকূপ স্থাপন প্রভৃতি কাজের জন্য কৃষি ব্যাংক ঋণ প্রদান করে। বর্তমানে কৃষি কার্য ছাড়াও হাঁস-মুরগি ও পশু পালন, মৎস্য উৎপাদন, গুটি পোকার চাষ, ফলের চাষ, ফুলের চাষ ও কুটির শিল্পের জন্যও এই ব্যাংক ঋণ প্রদান করে থাকে। উদ্দীপকে মহিম কিছু জমি বন্ধক রেখে একটি ব্যাংক থেকে ঋণ নিয়ে কৃষি খামার প্রতিষ্ঠা করেন। আর এভাবে কৃষি খামারের জন্য ঋণ প্রদান করে বাংলাদেশ কৃষি ব্যাংক।
অতএব বলা যায়, মহিমকে ঋণ প্রদানকারী ব্যাংকটি হলো বাংলাদেশ কৃষি ব্যাংক। এ ব্যাংকটি বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যাবলি সম্পাদন করে।