1 Answers
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই সঠিক ব্যক্তিকে সঠিক আসনে বসানো যেতে পারে- উদ্দীপকের এ শেষ বাক্যটির সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করি।
বর্তমান গণতান্ত্রিক শাসনব্যবস্থায় জনপ্রতিনিধিদের মাধ্যমে শাসন পরিচালনার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। যে প্রক্রিয়ায় বা পদ্ধতির মাধ্যমে রাষ্ট্রের প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা সর্বজনীন ভোটাধিকার প্রয়োগ করে পছন্দ অনুযায়ী প্রতিনিধি বাছাই করে তাকেই নির্বাচন। বলে। প্রায় সকল রাষ্ট্রেই গোপন ব্যালটে ভোট দেওয়ার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। উদ্দীপকে উল্লিখিত ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী জনাব 'A' নির্বাচনের মাধ্যমেই জয় লাভ করেন। নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে জনাব 'A'-এর ইউনিয়নের ভোটাররা ভোট দিয়ে তাদের নিকট সঠিক ব্যক্তি হিসেবে তাকে নির্বাচিত করেছেন। আর এটি কেবলমাত্র সম্ভবপর হয়েছে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। বাংলাদেশের নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করে নির্বাচন কমিশন। কমিশন স্বতন্ত্র স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন পরিচালনা করে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রতিনিধিকে সহজেই বাছাই করতে পারে।
পরিশেষে তাই আমি মনে করি, উদ্দীপকের শেষোক্ত বক্তব্যটি যথার্থ ও সঠিক হয়েছে।