1 Answers

উদ্দীপকে মি. রহমান জাতীয় অর্থনীতির শিল্প খাতে অবদান রাখছেন।

অর্থনীতির খাত বলতে বোঝায় অর্থনীতির ভিন্ন অংশ, বিভাগ বা শাখা। বিশ্বের যেকোনো অর্থনীতিকে প্রধান তিনটি খাতে ভাগ করা হয়। যথা- কৃষি, শিল্প ও সেবা খাত। শিল্প খাতের মধ্যে রয়েছে ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎশিল্প। তবে বৃহত্তর অর্থে খনিজ ও খনন, বিদ্যুৎ, গ্যাস, পানিসম্পদ এবং নির্মাণ এই খাতগুলোকেও শিল্প খাতের অন্তর্ভুক্ত করা হয়। পাইকারি ও খুচরা বাণিজ্য এবং রিয়েল এস্টেট, ভাড়া ও অন্যান্য ব্যবসায় এ খাতের আওতায় পড়ে। উদ্দীপকের মি. রহমানের রিয়েল এস্টেট ব্যবসায় শিল্প খাতকেই নির্দেশ করে।\

অতএব নিশ্চিতভাবেই বলা যায়, উদ্দীপকে রহমান সাহেব জাতীয় অর্থনীতির শিল্প খাতে অবদান রাখছেন।

5 views

Related Questions