1 Answers

উদ্দীপকে বিজয়ের মাদকাসক্তির অনেকগুলো কারণ রয়েছে। মেধাবী বিজয় হঠাৎ অসৎ সঙ্গে পড়ে মাদকাসক্ত হয়ে পড়ে। মাদকাসক্তির ক্ষেত্রে অসৎ সঙ্গী মারাত্মক প্রভাব ফেলে। উদ্দীপকে বিজয় একজন মেধাবী ছাত্র। কিন্তু সে হঠাৎ কিছু অসৎ সঙ্গীর পাল্লায় পড়ে মাদকাসক্ত হয়ে পড়ে এবং এক পর্যায়ে সে চুরি ও মিথ্যা কথার আশ্রয় নিতে থাকে। মাদক গ্রহণ বা মাদকাসক্তি অনৈতিক ও অধর্মের পথ। কারণ মাদকাসক্তি মাদক গ্রহণকারীর স্বাভাবিক চেতনাকে বিমূঢ় করে দেয়। হিন্দুধর্ম অনুসারে মাদকাসক্তি ঘোরতর পাপসমূহের মধ্যে অন্যতম। কেবল মাদকাসক্ত পাপী ব্যক্তি নয়। যারা তার সঙ্গে জড়িত তারাও পাপী। কারণ মাদকাসক্তের পাপ তাদেরও স্পর্শ করে।

তাই বলা যায়, বিজয় অসৎ সঙ্গের পাল্লায় পড়ে মাদকাসক্ত হয়েছে।

7 views

Related Questions