1 Answers

আরিয়ানদের ফসল উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার কারণগুলো হলো- ভালো বীজ, সার, পানি ইত্যাদির অভাব। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা ও জলোচ্ছ্বাস।

কৃষিক্ষেত্রে অনগ্রসরতার সবচেয়ে বড় প্রতিবন্ধক অবকাঠামোর দুর্বলতা। পাশাপাশি সেচ সুবিধার অপর্যাপ্ততা, বীজ ও সারের অপর্যাপ্ততা এবং যথাসময়ে প্রাপ্তির অনিশ্চয়তা, বিদ্যুতের অভাব, উৎপাদিত পণ্য বাজারজাত করার ক্ষেত্রে পরিবহণের উচ্চ ব্যয়, পণ্য সংরক্ষণ ও গুদামজাত করে রাখার সুবিধার অভাবের ফলে উৎপাদনশীলতা কম হয়। বাংলাদেশকে বলা হয় প্রাকৃতিক দুর্যোগের দেশ। প্রাকৃতিক দুর্যোগ কৃষিক্ষেত্রের উন্নয়নে একটি বড় বাধা। প্রতিবছরই এদেশের বিভিন্ন অঞ্চল বন্যা, খরা, ঝড়, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি ইত্যাদি দুর্যোগ কবলিত হয়। এসব দুর্যোগ কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতির কারণ। এসব প্রতিবন্ধকতার কারণে বাংলাদেশে কৃষিক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নতি হচ্ছে না।

5 views

Related Questions