1 Answers
উদ্দীপকে করুন চাকমা অনুর্বর জমিতে ফসল চাষ করে হতাশ হন।
করুন চাকমার বাড়ি বান্দরবান জেলায় অর্থাৎ পার্বত্য অঞ্চলে। এসব এলাকার মাটির ধরন সমতল এলাকার মতো না হয়ে ঢালু প্রকৃতির হয়। এতে বৃষ্টিপাতের সাথে মাটি পাহাড়ের ঢাল বেয়ে নিচে চলে যায়। ফলে জমির উপরের স্তরের পুষ্টিসমৃদ্ধ মাটির অপচয় ঘটে, উর্বরতা হ্রাস পায়। পার্বত্য এলাকায় সাধারণত জুম চাষ করা হয়। এতে ঢালের বরাবর চাষ করা হয় বলে বৃষ্টিপাতের সাথে ভূমিক্ষয় হয়। জমি ঘন ঘন চাষ করলেও ভূমিক্ষয় হয়। যদি সাধারণভাবে জমি চাষের চেষ্টা করা হয় তাহলে পাহাড়ি এলাকা ভূমিক্ষয় ও ভূমিধ্বসের শিকার হয়।
উল্লিখিত কারণে করুন চাকমা হতাশ হন।
4 views
Answered