1 Answers

পরিবেশ বিপর্যয় ও জীবজগতের অস্তিত্ব রক্ষায় ঘটনা-২ এর সম্পদটি তথা পানি সম্পদের গুরুত্ব অপরিসীম।

উদ্দীপকের ঘটনা-২ এ জনাব মাজহারুল ক্লাসে যে প্রাকৃতিক সম্পদের কথা ইঙ্গিত করেছেন তা প্রকৃতিতে সহজে পাওয়া যায়। আবার এ সম্পদের সংকট দেশের উত্তরাঞ্চলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং বর্তমানে এ সম্পদ নিয়ে ব্যাপক গবেষণা চলছে বলেও তিনি উল্লেখ করেন। সুতরাং, উক্ত সম্পদটি হলো পানি। কেননা পানি প্রকৃতি থেকে সহজেই আহরণ করা যায়, ফারাক্কা বাঁধ ও পলি জমে যাওয়াসহ বিভিন্ন কারণে উত্তরাঞ্চলে পানির সংকট উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং বর্তমানে পানি সম্পদ নিয়ে ব্যাপক গবেষণা চলছে। বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। স্বাধীনতার চল্লিশ বছরে দেশের জনসংখ্যা হয়েছে দ্বিগুণেরও অধিক। ফলে পানিদূষণ ও দুষ্প্রাপ্যতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়ে খাদ্যোৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অপরিহার্য বিষয়গুলো হুমকির সম্মুখীন। শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না বলে খাদ্যোৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। বাংলাদেশের অনেক নদী শুকিয়ে যাওয়ার কারণে কৃষি, বাণিজ্য, মৎস্য চাষ, যাতায়াত ব্যবস্থা চরমভাবে ব্যাহত হচ্ছে। শুষ্ক মৌসুমে ও শীতকালে পানির অভাবে মাছ আহরণ কমে যায় বলে পর্যাপ্ত আমিষের অভাবে পুষ্টিহীনতা বৃদ্ধি পায়। ফলে নদী তীরবর্তী এলাকায় বসবাসরতদের জীবন ও জীবিকা ক্ষতিগ্রস্ত হয়। পানির অভাবে নদী প্রবাহ হারিয়ে গেলে নদীর তীরে যেসব গাছপালা, বাগান বাড়ি, সবুজ বৃক্ষের সমারোহ গড়ে উঠেছে। সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাতে মানুষ, মাছ, পশুপাখি, গাছ-তরুলতা ইত্যাদির অস্তিত্ব বিপন্ন হতে পারে।

তাই বলা যায় যে, পরিবেশ বিপর্যয় জীবজগতের অস্তিত্ব রক্ষায় ঘটনা-২ এর সম্পদ তথা পানি সম্পদের গুরুত্ব অপরিহার্য।

5 views

Related Questions