1 Answers

ছকের 'B' নির্দেশক গ্রহটি হলো বৃহস্পতি ও 'C' নির্দেশক গ্রহটি শনি।

মহাকর্ষ বলের প্রভাবে কতকগুলো জ্যোতিষ্ক সূর্যের চারদিকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কক্ষপথে পরিক্রমণ করেছে, এদের গ্রহ বলা হয়। ছকের 'A' ও 'B' নির্দেশক গ্রহ দুটি সৌরজগতের অন্যতম দুট গ্রহ। সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি। সূর্য থেকে দূরত্বের ভিত্তিতে বৃহস্পতি গ্রহের অবস্থান পঞ্চম। অন্যদিকে 'C' চিহ্নিত গ্রহটি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। সূর্য থেকে দূরত্বের ভিত্তিতে শনির অবস্থান ষষ্ঠ। পৃথিবী থেকে শনির দূরত্ব ১২৮ কোটি কি.মি. এবং বৃহস্পতির দুরত্ব ৬২ কোটি কি.মি.। সূর্যকে প্রদক্ষিণ করতে বৃহস্পতির ১২ বছর লাগে। সূর্যকে প্রদক্ষিণ করতে শনির সময় লাগে ২৯ বছর ৫ মাস বৃহস্পতি গ্রহে গভীর বায়ুমণ্ডল আছে। গ্রহটির বায়ুমণ্ডলের উপরিভাগের তাপমাত্রা খুবই কম এবং অভ্যন্তরের তাপমাত্রা অধিক। এর ১৬টি উপগ্রহ রয়েছে। এদের মধ্যে লো, ইউরোপা গ্যানিমেড ও ক্যালিপলিস্টো প্রধান। অপরদিকে শনির বায়ুমন্ডলে হাইড্রোজেন ও হিলিয়ামের মিশ্রণ, মিথেন ও অ্যামোনিয়া গ্যাস রয়েছে। তিনটি উজ্জ্বল বলয় শনিকে বেষ্টন করে আছে। শনির ২২টি উপগ্রহ রয়েছে।

5 views

Related Questions