1 Answers
কোনো কাজে ব্যর্থ হলে তার কারণ নির্ণয় করে পরবর্তী সময় একই কাজের জন্য ভুল সংশোধন করা হলো ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ।
একজন উদ্যোক্তা লক্ষ্য অর্জনে নিরলস চেষ্টা করেন। কোনো কারণে ব্যর্থ হলে তিনি ব্যর্থতার কারণ খুঁজে বের করে তা সংশোধন করেন। ফলাফল অর্জন না হওয়া পর্যন্ত উদ্যোক্তা অবিরাম শ্রম দিয়ে যান। যে কারণে তিনি ব্যর্থ হয়েছেন তা যেন আবার না হয় সে ব্যবস্থা নেন। তাই, উদ্যোক্তার বিফলতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার মানসিকতা হলো ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ।
7 views
Answered