1 Answers
উপাসনা হলো মোক্ষলাভ বা ঈশ্বরপ্রাপ্তির একটি পথ। এ উপাসনার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি। যেমন-
১. হৃদয় পরিশুদ্ধ ও পবিত্র করা: ঈশ্বরের উপাসনা হৃদয়কে পরিশুদ্ধ ও পবিত্র করে এবং মিষ্টি অনুভূতির সৃষ্টি করে।
২. মনের দৃঢ়তা বৃদ্ধি করা: উপাসনা মনের দৃঢ়তা বৃদ্ধি করে, মনের আবেগকে পরিশুদ্ধ, উন্নত ও নিয়ন্ত্রণ করে।
৩. ভক্তদের মনে ঈশ্বরের উপস্থিতি সৃষ্টি করা : উপাসনা ভক্তদের ঈশ্বরের কাছাকাছি অবস্থানের সুযোগ করে দেয় এবং ধর্মীয় বিষয়ে গভীর চেতনার সৃষ্টি করে।
৪. মানসিক অবস্থার উন্নতি করা: উপাসনা মানুষের মানসিক অবস্থার উন্নতি করে, মনের কুটিলতা দূর করে এবং মনকে শুদ্ধ করে সত্যের পথে পরিচালিত করে। উপাসনা মনের কামনা, বাসনা, তৃষ্ণা, অহমিকা, আমিত্ব, হিংসা-বিদ্বেষ দূর করে।
৫. ভক্ত ও ঈশ্বরকে মুখোমুখি করা: উপাসনার মাধ্যমে ভক্ত তার ইষ্ট দেবতাকে উপলব্ধি করতে পারে এবং গভীর ভালোবাসার মাধ্যমে সে তাকে স্বচোখে অবলোকন করতে পারে।
৬. মোক্ষলাভ : মোক্ষ মানে চিরমুক্তি। জীবাত্মাকে পুনর্জন্ম নিতে হয়। কিন্তু পুণ্যবলে জীবাত্মাকে বারবার জন্ম নিতে হয় না। জীবাত্মা পরমাত্মা বা ব্রহ্মে লীন হয়ে গেলে তার পুনর্জন্ম হয় না। একেই বলে মোক্ষ। উপাসনার প্রধান উদ্দেশ্য হচ্ছে এ মোক্ষলাভ।