1 Answers
উদ্যোক্তা কোনো কাজে ব্যর্থ হলে, সে কাজে কেন ব্যর্থ হয়েছেন তা খুঁজে পরবর্তীতে সে অনুযায়ী সতর্ক হয়ে কাজ করা হলো ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ।
উদ্যোক্তা উদ্যোগ নেওয়ার মাধ্যমে ঝুঁকি নিয়ে থাকেন। কারণ, উদ্যোগ গ্রহণমূলক কাজে সব সময় সফলতা আসবে, এমন নয়। ব্যর্থ হলে একজন উদ্যোক্তা কেন ব্যর্থ হয়েছেন, কীভাবে ব্যর্থ হয়েছেন, ব্যর্থতার কারণ কী প্রভৃতি বিষয় খুঁজে বের করতে হবে। ফলে তিনি সমস্যা বুঝতে পেরে তা সমাধানের জন্য নতুন উদ্যমে কাজ শুরু করতে পারেন। তাই উদ্যোক্তার ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণের মানসিকতা থাকা প্রয়োজন।
5 views
Answered