1 Answers

'ক' শ্রাবকবোধিসত্ত্ব এবং 'খ' প্রত্যেকবোধিসত্ত্ব অনুশীলন করছে। 

শ্রাবকবোধিসত্ত্ব বলতে শ্রবণকারী, শ্রোতা, শিষ্য বা শ্রদ্ধানুরাগে অনুপ্রাণিত হয়ে বোধিজ্ঞান লাভকারীকে বোঝানো হয়। এরূপ সাধনা ইচ্ছা, শ্রবণ বা দর্শন থেকে জাগ্রত হলেও আবেগতাড়িত নয় বরং স্থির সিদ্ধান্তপ্রসূত। আর গৌতম বুদ্ধের শিষ্য-প্রশিষ্যগণ যারা এরূপ জ্ঞান মার্গের সাধনাব্রতে রত ছিলেন তাদের শ্রাবক বোধিসত্ত্ব বলা হয়। আর স্ব-উদ্যোগে ও স্বাধীনভাবে কোনো গুরুর অধীন না হয়ে বুদ্ধ প্রদর্শিত পথে বোধিজ্ঞান লাভের সাধনায় নিয়োজিত সাধককে প্রত্যেকবোধিসত্ত্ব বলে। প্রত্যেকবোধিসত্ত্বগণ বোধিজ্ঞানের সর্বাঙ্গীণ গুণে গুণান্বিত হলেও তারা নিজ গুণ প্রভায় অন্যকে প্রভাবান্বিত করতে পারেন না। বুদ্ধের অনেক শিষ্যই এই স্তরের ছিলেন।

উদ্দীপকে উল্লিখিত 'ক' শ্রদ্ধানুরাগে অনুপ্রাণিত হয়ে বোধিজ্ঞান লাভ করে। অর্থাৎ সে শ্রাবকবোধিসত্ত্ব অনুশীলন করে। অন্যদিকে 'খ' বুদ্ধ প্রদর্শিত পথে বোধিজ্ঞান লাভে নিয়োজিত। যা প্রত্যেক বোধিসত্ত্বকে নির্দেশ করে।

4 views

Related Questions