1 Answers

ঈশ্বর মহাবিশ্বের প্রাণী-অপ্রাণী সবকিছুর সৃষ্টিকর্তা এবং এ মহাবিশ্বে যা কিছু আছে সবকিছুই স্রষ্টার সৃষ্টি। তিনি তাঁর সকল সৃষ্টিকে ভালোবাসেন, প্রতিপালন করেন, বিপদ-আপদে রক্ষা করেন, প্রয়োজনে সৃষ্টি ও ধ্বংস করেন, দুষ্টের হাত থেকে সৃষ্টিকে রক্ষা করেন। তিনি তাঁর সৃষ্টিকে সৎপথে চলতে সহায়তা করেন। তিনি তাঁর সৃষ্টির মধ্যে সর্বদা অবস্থান করেন বলে স্রষ্টা ও সৃষ্টির মধ্যে সবসময় একটা সম্পর্ক বিরাজ করে। স্রষ্টা ছাড়া সৃষ্টিকে যেমন কল্পনা করা যায় না তেমনি সৃষ্টি ছাড়া স্রষ্টারও কোনো অস্তিত্ব থাকে না। তাই স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ক অত্যন্ত গভীর।

4 views

Related Questions